অবশেষে বোনাস পেলেন যুব এশিয়া কাপ জয়ীরা

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৭:৪১ পিএম

কিছু দিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি’র সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, টাকা পয়সা দিয়ে যুব এশিয়া কাপ জয়ী দলকে এখনই প্রভাবিত করতে চান না তিনি। অবশেষে সে সিদ্ধান্ত থেকে সরে এসে, এবার এশিয়া কাপজয়ী ক্রিকেটারদের বোনাসের ঘোষণা দিয়েছে বিসিবি।

গত ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত যুব এশিয়া কাপ জিতে আসা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের বোনাস দিয়েছে বিসিবি। প্রত্যেক খেলোয়াড় পেয়েছেন এক লাখ টাকা আর সাপোর্ট স্টাফদের প্রত্যেকে পেয়েছেন ৫০ হাজার টাকা।

দেশে ফেরার পর বিসিবি অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের ঘরোয়া আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়। যদিও নির্বাচনী কাজে ব্যস্ত বিসিবি সভাপতি ওই অনুষ্ঠানে থাকতে পারেননি। সে কারণে পরবর্তীতে তিনি আবার মাহফুজুর রহমান রাব্বিদের সঙ্গে ডিনারের আয়োজন করেন।

ওই সময় কোনো ঘোষণা না এলেও, এবার বোনাস পেলো যুবারা। বোর্ডের উপহার পেয়ে ক্রিকেটাররা নিশ্চয়ই চনমনে। এশিয়া কাপ জেতার পর তাদের চোখ যুব বিশ্বকাপে। শিরোপাটা আবারও বাংলায় ফিরিয়ে আনতে চায় জুনিয়র টাইগাররা। ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক সাউথ আফ্রিকা। এশিয়া কাপজয়ী দল নিয়েই বিশ্বকাপে খেলবে বাংলা।

উল্লেখ্য, আগামী ১৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় বসবে যুব বিশ্বকাপ। যেখানে ‘এ’ গ্রুপে রয়েছে ২০২০ শিরোপা জয়ী বাংলাদেশ। সেখানে ভারত ছাড়াও আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে টাইগার যুবারা।

আগামী ২০ জানুয়ারি ব্লুমফন্টেইনের মানগাউং ওভালে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্ব আসর শুরু করবে টাইগার যুবারা। রোববার দেশ ছাড়বেন মাহফুজুর রহমান রাব্বীরা।

এআরএস
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর