চোখের চিকিৎসা করাতে লন্ডন যাচ্ছেন সাকিব

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ০৯:১৭ পিএম

চোখের সমস্যায় আক্রান্ত সাকিব আল হাসান চক্ষু বিশেষজ্ঞের শরনাপন্ন হতে লন্ডন যাচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল বিভাগের এক সদস্য এ কথা জানিয়েছেন। রোবার রাতেই তার ঢাকা ছাড়ার কথা রয়েছে বলে জানা গেছে। খবর বাসস।

ভারতে ক্রিকেট বিশ্বকাপের সময় চোখে সমস্যা অনুভব করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। এরপর ভারতে দু’বার এবং যুক্তরাষ্ট্রে চিকিৎসকের পরামর্শ নিয়েছিলেন তিনি। 

কিন্তু সমস্যার সমাধানা না হওয়ায় চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন সাকিব। সম্প্রতি আঙুলের ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠেছেন সাকিব। অনুশীলনও শুরু করেছেন তিনি। 

আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটে ফেরার কথা রয়েছে তার। এবারের আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সাকিব। 

সদ্য শেষ হওয়া সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে এমপি নির্বাচিত হন সাকিব। নির্বাচনের পরপরই ঢাকায় ফিরে অনুশীলন শুরু করেন তিনি। কিন্তু চোখের সমস্যা তার ব্যাটিংয়ে সমস্যা করছে। 

রোববার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে চশমা পড়া অবস্থায় নেট সেশন করতে দেখা গেছে সাকিবকে। সাকিবের চোখের সমস্যাটি দীর্ঘদিনের হওয়ায় লন্ডনে চক্ষু বিশেষজ্ঞ দেখানোর ব্যবস্থা করেছে রংপুর রাইডার্স। ১৯ জানুয়ারি থেকে বিপিএল মাঠে গড়ানোর আগেই সাকিব ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।

একাত্তর/এসি
পিএসএল খেলতে শনিবার পাকিস্তান পৌঁছেছেন সাকিব আল হাসান। তার দল লাহোর কালান্দার্সের করা সোশ্যাল মিডিয়া পোস্টের ছবিতে মি অলরাউন্ডার ধরা দিয়েছেন বেশ হাসিখুশি অবতারে। ক্রিকেটের ফেরার স্বস্তিই যেন আলো...
গোটা বাংলাদেশ পুড়ছে হামজা জ্বরে। তারকা ফুটবলারের সঙ্গে তুলনাও উঠে আসছে বাংলার নবাব সাকিব আল হাসানের। হামজা বড় না সাকিব বড়?
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
দুই অভিজ্ঞ ক্রিকেটার লিটন দাস ও সাকিব আল হাসানকে ছাড়াই ফেব্রুয়ারিতে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামবে বাংলাদেশ দল। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর