পর্যটকদের জন্য দুয়ার খুললো উত্তর কোরিয়া

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৬:২৩ পিএম

করোনা মহামারির বিধি-নিষেধ উঠে যাওয়ার পর এই প্রথম উত্তর কোরিয়াতে যাচ্ছেন বিদেশি পর্যটকরা। এ বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার একদল পর্যটক উত্তর কোরিয়াতে যাচ্ছেন বলে জানা গেছে।

এই সফরের মধ্য দিয়ে করোনা মহামারির পর প্রথমবারের মতো দেশটি ভ্রমণের সুযোগ পেতে যাচ্ছেন ওই পর্যটকরা। রাশিয়ার আঞ্চলিক কর্তৃপক্ষ এক পোস্টে এই তথ্য জানিয়েছে।

একটি ওয়েস্টার্ন ট্যুর গাইডের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, চার দিন ৯ ফেব্রুয়ারি উত্তর কোরিয়া উদ্দেশে যাত্রা করবেন পর্যটকরা। দলটি সেখানে চার দিন অবস্থান করবে।

বেইজিংয়ের বেসরকারি পর্যটন সংস্থা কোরইয়ো ট্যুরসের ব্যবস্থাপনা পরিচালক সিমন কোকেরেল বলেন, উত্তর কোরিয়ায় তাঁর ব্যাবসায়িক অংশীদার রাশিয়ার পর্যটকদের ভ্রমণের বিষয়টি নিশ্চিত করেছে।

করোনা মহামারি শুরু হলে সংক্রমণ ঠেকাতে ২০২০ সালে সীমান্ত বন্ধ করে দেয় উত্তর কোরিয়া। এর পর থেকে দেশটিতে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ ছিল।

মহামারি ঠেকাতে বিশ্বের যে কয়েকটি দেশ সীমান্তে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে, তার মধ্যে একটি হলো উত্তর কোরিয়া। মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত বিদেশি পর্যটকদের জন্য সীমান্তে খোলা হয়নি।

করোনা মহামারি শুরুর আগে ২০১৯ সালে শুধু চীনের পর্যটকদের ভ্রমণের ফলে উত্তর কোরিয়া ১৭৫ মিলিয়ন ইউরো আয় করেছিল বলে জানা গেছে।

 

এআর
উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ভূ-রাজনীতির এক টানটান উত্তেজনার মধ্যে দীর্ঘ সাত বছর পর সোমবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ২০১৯ সালে তাঁর শেষ সফরের তুলনায় এবারের পিয়ংইয়ংয়ের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন।...
বিশ্বরাজনীতির সh নিয়মনীতি ও নিষেধাজ্ঞা বুড়ো আঙুল দেখিয়ে আবারও পরমাণু অস্ত্রের হুঙ্কার দিলেন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন। বৃহস্পতিবার উত্তর কোরিয়া সম্পূর্ণ নতুন একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ...
ভূমধ্যসাগরের গভীরে সলিল সমাধি হওয়া একটি রুশ কার্গো জাহাজকে ঘিরে ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য। সিএনএন’র এক সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘উরসা মেজর’ নামের ওই জাহাজটি সম্ভবত সাবমেরিনে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর