নোবেলজয়ী নার্গিসকে আরও ১৫ মাসের কারাদণ্ড দিলো ইরান

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০১:২০ পিএম

ইরানের নোবেলজয়ী মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদিকে আরও ১৫ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। প্রায় ১২ বছর ধরে একাধিক মামলার সাজা ভোগ করেছেন তিনি। এর মধ্যেই এলো নতুন এ রায়।  

ইরানের বিরুদ্ধে ‘মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে তাকে এ অতিরিক্ত কারাদণ্ড দেয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।     

রায় ঘোষণার পর এর নিন্দা জানিয়ে তার পরিবার বলেছে, ২০২১ সালের মার্চ থেকে এ নিয়ে পঞ্চমবারের মতো দোষী সাব্যস্ত হলেন নার্গিস।

তার পরিবার আরও জানায়, বিচারের সময় তিনি আদালতের কার্যক্রমে বা জিজ্ঞাসাবাদে অংশ নিতে অস্বীকৃতি জানান। পরে তার অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়।

রায়ে নার্গিসকে তেহরানের বাইরে দুই বছর নির্বাসন এবং সাজা কাটানোর পর দুই বছরের জন্য বিদেশ ভ্রমণে না যাওয়ারও আদেশ দিয়েছে আদালত।  

এদিকে তাকে ইরানের এভিন কারাগার থেকে সরিয়ে নেওয়া হবে বলে জানা গেছে। বর্তমানে সেখানেই বন্দি রয়েছেন তিনি। 

মানবাধিকার ও নারী স্বাধীনতার পক্ষে লড়াইয়ের জন্য ৫১ বছর বয়সী এই অধিকারকর্মীকে গেলো অক্টোবরে শান্তিতে নোবেল দেওয়া হয়েছিল। তার সন্তানরা অক্টোবরে অসলোর সিটি হলে তার হয়ে পুরস্কারটি গ্রহণ করেছিলেন। 

নার্গিস মোহাম্মাদি একজন মানবাধিকারকর্মী। বাকস্বাধীনতা ও স্বাধীনতার অধিকারের জন্য লড়াই করতে গিয়ে ব্যাপক নিপীড়নের শিকার হয়েছেন।

ইরান কর্তৃপক্ষ তাকে অন্তত ১৩ বার গ্রেপ্তার করেছে। তাকে দোষী সাব্যস্ত করে পাঁচবার রায় দিয়েছে আদালত। বর্তমানে মোট ৩১ বছরের দণ্ড নিয়ে কারাগারে আছেন তিনি।

আরবিএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর