মোসাদ ও আইএসের ঘাঁটিতে ইরানের হামলা

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১০:৩৮ এএম

ইরানের কেরমান ও রাস্ক শহরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় জড়িত সিরিয়াভিত্তিক আইএস -এর কয়েকটি অবস্থানে এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত ইসরাইলের একটি গোয়েন্দা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর পার্সটুডে ও আল জাজিরার।  

বিবৃতিতে বলা হয়েছে, প্রথমে সিরিয়ার উত্তরাঞ্চলে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএস এর স্থাপনাগুলো শনাক্ত করে সেগুলো লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলায় জঙ্গিদের আস্তানাগুলো ধ্বংস হয়ে যায়।

এর আগে গেলো ৩ জানুয়ারি ইরানের কেরমান শহরে সন্ত্রাসী হামলায় প্রায় ১০০ মানুষ নিহত হয়। পরে তার দায়িত্ব স্বীকার করেছিল জঙ্গি গোষ্ঠী দায়েশ। কেরমানের হামলার কয়েকদিন পর ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাস্ক শহরের একটি থানায় এক সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ কর্মকর্তা নিহত ও অপর অন্তত ছয়জন আহত হন।

আইআরজিসি’র বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার পর ইরাকের কুর্দিস্তান অঞ্চলে চালানো হামলায় ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে বিশেষ করে ইরানে গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসী হামলা পরিচালনার কাজে ওই ঘাঁটিটি ব্যবহৃত হচ্ছিল।

সম্প্রতি মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টের কয়েকজন কমান্ডারকে হত্যা বিশেষ করে সিরিয়ায় আইআরজিসি’র একজন কমান্ডারকে হত্যার প্রতিশোধ নিতেই মোসাদের ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে বলা হয়।


 
আইআরজিসি জানায়, ইরাক ও সিরিয়ায় চালানো ক্ষেপণাস্ত্র হামলায় প্রমাণিত হয়েছে, মধ্যপ্রাচ্য জুড়ে ইসরাইলের যেসব ঘাঁটিতে অপতৎপরতা চলে সেগুলো ইরানের নখদর্পণে রয়েছে। 

বিবৃতিতে ইরানি জনগণকে এই বলে আশ্বস্ত করা হয় যে, দেশটির স্বার্থে যে কেউ যেকোনো স্থানে আঘাত হানবে তাকে তার অপরাধের শাস্তি কড়ায়গণ্ডায় বুঝিয়ে দেয়া হবে। 

আরবিএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর