অনিবন্ধিত হাসপাতাল-ক্লিনিক দ্রুত বন্ধ করুন: সামন্ত লাল 

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০১:১২ পিএম

দেশের অনিবন্ধিত হাসপাতাল, অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলো দ্রুত বন্ধ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। আর বন্ধ না হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

নিবন্ধনহীন ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে খতনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যু ঘিরে আলোচনার মধ্যে মঙ্গলবার সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

সামন্ত লাল সেন বলেন, লাইসেন্স না থাকলে সংশ্লিষ্ট হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার নিজেরাই বন্ধ করে দিন। অন্যথায় কঠোর ব্যবস্থা নেয়া হবে। 
লাইসেন্স ছাড়া কোনো প্রতিষ্ঠান চলতে পারবে না বলেও সাবধান করে দেন নতুন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির বলেন, অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে আবার অভিযান আবার শুরু হবে।

গত ৮ জানুয়ারি রাজধানীর বাড্ডার সাতারকুলে অনিবন্ধিত ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে খতনা করাতে গিয়ে মারা যায় শিশু আয়ান। এ ঘটনায় তার পরিবারকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

আয়ানের মৃত্যু নিয়ে এদিন সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন সামন্ত লাল সেন। তিনি বলেন, শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে সাময়িক ব্যবস্থা নেয়া হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টের ওপর ভিত্তি করে নেয়া হবে চূড়ান্ত ব্যবস্থা।

এদিকে ইউনাইটেড হাসপাতালের ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে আয়ানের পরিবার।

স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল বলেন, একটা তদন্ত কমিটি হয়েছে। ভুল চিকিৎসায় মৃত্যু হলে অবশ্যই দোষীদের শাস্তির আওতায় আনা হবে। 

আরবি
বিচ্ছিন্নভাবে নয়, সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, টেকসই...
দেশের স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে সরকার বদ্ধপরিকর জানিয়ে এই খাতে নিয়োজিত সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার এম...
স্বাস্থ্য খাতে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম সহ্য করা হবে না হুঁশিয়ারি দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুত করা হবে।...
দেশে কম আয়ের মানুষ এবং কিশোর-কিশোরীদের (টিনএজার) মধ্যে মাদকাসক্তির প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর