বাংলাদেশ-ভারত সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে: জয়শঙ্কর

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১০:৩০ পিএম

বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। 

শনিবার পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার রাজধানী কাম্পালায় চলমান ১৯তম জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) শীর্ষ সম্মেলনের সাইড লাইনে প্রতিবেশী দুই দেশের মন্ত্রী বৈঠক করেন।   

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে দেখা করার পর, তিনি তার এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) লিখেছেন, ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে।’ 

তিনি আরও লেখেন, ‘তিনি শিগগির তাকে (হাছান মাহমুদ) দিল্লিতে স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছেন।’ 

জয়শঙ্কর বলেন, তিনি উগান্ডার কাম্পালায়  বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সাথে দেখা করে আনন্দিত। তার নিয়োগের জন্য তাকে অভিনন্দন জানাই এবং তার সার্বিক সাফল্য কামনা করি।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তার প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় সফর হিসেবে সাত ফেব্রুয়ারি নয়াদিল্লি সফর করবেন। এর আগে বৃহস্পতিবার ঢাকায় তিনি সাংবাদিকদের ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে সাত ফেব্রুয়ারি ভারত সফরে যাওয়ার কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নয়াদিল্লিতে তিনি তিন দিন থাকতে পারেন। তিনি জানান, ‘ভ্রমণসূচি এখনও প্রস্তুত নয়... তবে আমরা আলোচনা করেছি যে আমি সাত ফেব্রুয়ারি যাবো।’

ড. হাছান মাহমুদ বর্তমানে ১৯-২০ জানুয়ারি জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৯তম শীর্ষ সম্মেলনে এবং ২১-২২ জানুয়ারি এ জি৭৭ ও চীনের তৃতীয় দক্ষিণ শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

একাত্তর/এসি
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দায়িত্বভার নেওয়ার পর নিজের প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন,...
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আজ দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে ২৮৯ জনে পৌঁছেছে। তবে ক্ষতিগ্রস্তদের মধ্যে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড....
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর