পাঁচ দিন পর রজনীগন্ধা ফেরির হুমায়ুনের মরদেহ উদ্ধার

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৮:০২ পিএম

মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরি রজনীগন্ধা ডুবির ছয় দিনের মাথায় নিখোঁজ সহকারী মাস্টার হুমায়ুন কবিরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সোমবার বিকেল সাড়ে চারটার দিকে দুর্ঘটনা স্থল থেকে ১৩ কিলোমিটার ভাটিতে হরিরামপুর উপজেলার বাহাদুরপুর এলাকায় থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানান মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া। ছোট ভাই রফিকুল ইসলাম হুমায়ুনের মরদেহ শনাক্ত করেন।

হুমায়ুন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাটিভাঙ্গা গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে।

আব্দুল হামিদ জানান, পদ্মা নদীর তীরে এক ব্যক্তির লাশ ভেসে উঠতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে বিকেল সাড়ে চারটার দিকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্যরা তাঁর লাশ উদ্ধার করেন। লাশ উদ্ধার করে পাটুরিয়ায় নিয়ে আসা হচ্ছে।

গত মঙ্গলবার রাত ১২টার পর রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্ত থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে আসে ইউটিলিটি (ছোট) ফেরি রজনীগন্ধা। ফেরিটিতে ৯টি মালবাহী যানবাহন ছিল। রাত দেড়টার দিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাটের অদূরে পদ্মা নদীতে আটকা পড়ে ফেরিটি। পরের দিন বুধবার (১৭ জানুয়ারি) সকাল আটটার দিকে ফেরিটি ডুবে যেতে থাকে। উদ্ধারকারী দলের সদস্যরা ২০ জনকে জীবিত উদ্ধার করেন। এ ঘটনায় নিখোঁজ ছিলেন হুমায়ুন কবির।

এদিকে ফেরি ডুবির ঘটনায় উদ্ধার অভিযানের পঞ্চম দিনে (রোববার) নদী থেকে আরও একটি ট্রাক উদ্ধার করেছে হামজা। এ নিয়ে উদ্ধার হওয়া ট্রাকের সংখ্যা দাঁড়ালো চারে। 

অপরদিকে রোববার সকাল ১০টা থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় পঞ্চম দিনের কাজে হাত দিলেও অতলে ডুবে আছে ফেরি রজনীগন্ধা। ফেরির মধ্যে থাকা ৯টি ট্রাকের মধ্যে এখনও পাঁচটি ট্রাকের অবস্থান শনাক্ত করতে পারেনি ডুবুরি দল।

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা জানান, ফেরির নিচের অংশে বাতাস দিয়ে ফেরিটিকে তোলার চেষ্টা চলছে। তবে ফেরিটিতে বেশ কয়েকটি ফাটল থাকায় এয়ার লিফটিং ব্যফেরির একপাশে মোটা তার পরানো হয়েছে। অন্যপাশেও পরানোর কাজ চলছে। এছাড়া ডুবন্ত ট্রাকগুলো শনাক্ত করতে ঝিনাই-১ নামের আরও একটি উদ্ধারকারী জাহাজ আনা হচ্ছে। সেটি এলে মাল্টি ভিম ইকো সাউন্ডের মাধ্যমে নদীর তলদেশ থেকে শনাক্ত করার কাজ শুরু হবে।

ফেরি ডোবার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ গঠিত দুটি তদন্ত কমিটি কাজ করছে। সাত কর্মদিবসের মধ্যে কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

একাত্তর/এসি
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের আলাদা দুটি জেলায় মায়ের ওপর সন্তানের নিষ্ঠুরতার দুটি লোমহর্ষক ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের হরিরামপুরে মেয়ের বটির কোপে এক বৃদ্ধা মা খুন হয়েছেন। অন্যদিকে লক্ষ্মীপুর সদরে সম্পত্তির জন্য ওড়না পেঁচিয়ে...
মানিকগঞ্জের পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাবি ও দেড় বছর বয়সী ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর