কোনো কূটনৈতিক সঙ্কট নেই: আইনমন্ত্রী

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৭:২৭ পিএম

নির্বাচনের পরে কোনো কূটনৈতিক সঙ্কট বা সমস্যার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইনমন্ত্রী।

কূটনৈতিক সঙ্কট যেটা ছিলো সেটা কেটে গেছে নাকি কিছু কিছু দেশের সঙ্গে এখনো আছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, কূটনৈতিক সঙ্কট আমি বলবো না। নির্বাচনের পরে আপনারাও দেখেছেন সেরকম কোনো কূটনৈতিক সঙ্কট বা সমস্যা হওয়ার সম্ভাবনাই নেই।

ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠকের বিষয়ে আনিসুল হক বলেন, প্রতিবেশী দেশ হিসেবে আমাদের যেসব ডেভেলপমেন্ট পার্টনারশিপ (উন্নয়ন অংশীদারিত্ব) রয়েছে, সেসব ডেভেলপমেন্ট পার্টনারশিপের মধ্যে আইনের প্রয়োগ, আইনের ধারাগুলোর স্পষ্টকরণ-এগুলো সবসময় প্রয়োজন হয়। সেসব সমস্যা এবং আমাদের আইনের যে অবকাঠামো, সেটা অনেক দিন আগে থেকেই (বাংলাদেশ ও ভারতের) প্রায় এক। যেসব পরিবর্তন ভারতে হয়েছে, সেসব পরিবর্তন বাংলাদেশেও সম্ভব কি না, আমাদের দেশে আইনের যে পরিবর্তন করেছি, সেগুলো ভারতে সম্ভব আছে কি না-সেটা আমরা সবসময় আলাপ করে থাকি। আজকেও আলাপ করেছি।

আনিসুল হক বলেন, ওনাদের (ভারত) ভূপালে একটা ন্যাশনাল জুডিসিয়াল অ্যাকাডেমি আছে। সেখানে আমাদের এক হাজার ২০৬ জন ট্রেনিং নিয়েছেন। প্রায় দুই হাজার ট্রেনিং নেবেন। আমরা একটি ন্যাশনাল জুডিসিয়াল অ্যাকাডেমি করতে চাচ্ছি। সেখানে ওনাদের অভিজ্ঞতা আমাদের প্রয়োজন হবে। সেগুলো নিয়েই আমরা আলাপ-আলোচনা করেছি।

কেএসএইচ
ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন ভারতের সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক...
বাংলাদেশ-ভারত সম্পর্কের উন্নতি ঘটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। পাশাপাশি দুই দেশের পারস্পরিক বিনিময় স্বাভাবিক হচ্ছে বলেও জানান তিনি। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা মঙ্গলবার (২৪ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর