শীত আরও বাড়বে

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৯:১৩ পিএম

আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশে তাপমাত্রা কমে শীত আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার পূর্বভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, সোমবার রাতে ঢাকাসহ সারা দেশের তাপমাত্রা আরও কমবে। রাতে ঢাকায় ১ থেকে ২ ডিগ্রির বেশি তাপমাত্রা কমবে। এই মাত্রার শীত মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকবে।

তবে বুধবার থেকে মেঘলা আকাশ বিরাজ করবে যাতে শীত কিছুটা কমবে। সাধারণত মেঘলা পরিস্থিতি বিরাজ করলে তাপমাত্রা কিছুটা বাড়ে। তবে জানুয়ারি মাসজুড়ে শীতের অবস্থা এরকমই থাকবে।

সোমবার রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় শৈত্যপ্রবাহের এলাকা আরও বিস্তার লাভ করবে। এখন পর্যন্ত ছয় জেলা ও দুটি বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, মাদারীপুর ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তা মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকলে তাকে মৃদু এবং ৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ বলা হয়।

সোমবার রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রার সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান মাত্র ৫.৩ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো নওগাঁর বদলগাছী এবং দিনাজপুরে। দুই জায়গাতেই তাপমাত্রা ৮.১ ডিগ্রি সেলসিয়াস ছিলো।

কেএসএইচ
লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।
দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার বার্তায় জানানো হয়েছে , ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং...
রাজধানী ঢাকাসহ দেশের ৯টি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখীর আমেজ নিয়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগের অনেক...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর