দেশব্যাপী চলছে গণটিকাদান কর্মসূচী

আপডেট : ১৫ জুলাই ২০২১, ০৯:৪৫ এএম

দেশব্যাপী দ্বিতীয়বারের মত করোনার টিকা প্রদান শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ২৯৩ জনকে। 

মূলত অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া হচ্ছে দ্বিতীয় ডোজের টিকা যারা পাননি তাদের। এই টিকার প্রথম ডোজ পেয়েছিলেন ৫৮ লক্ষ ২০ হাজার ৩৩ জন। অদ্যবধি দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন ৪২ লক্ষ ৯৫ হাজার ৮৬১ জন। দ্বিতীয়বার টিকা দান শুরু হবার পর টিকা পাওয়া ২৯৩ জনের ভেতর ২১৯ জন পুরুষ আর ৭৪ জন নারী।

এদিকে ফাইজারের টিকার প্রথম ডোজ দেয়া শুরু হয়েছে। অদ্যবধি প্রথম ডোজ পেয়েছেন ৩৬ হাজার ৫৬৬ জন। দ্বিতীয়বার টিকা দেওয়া শুরু হবার পর থেকে এখন পর্যন্ত ফাইজারের প্রথম ডোজের টিকা পেয়েছেন ৬ হাজার ৭১৪ জন। টিকা প্রাপ্তদের ভেতর ৫ হাজার ৯৭৮ জন পুরুষ আর ৭৩৬ জন নারী। 

সিনোফার্মের টিকা অদ্যবধি পেয়েছেন ৩ লক্ষ ৭৩ হাজার ১৬ জন। দ্বিতীয়বার টিকাদান শুরু হবার পর এখন পর্যন্ত প্রথম ডোজের টিকা দেয়া হয়েছে ১ লক্ষ ৪ হাজার ৭৬৩ জনকে, যাদের ভেতর ৬৩ হাজার ৪৬৪ জন পুরুষ আর ৪১ হাজার ২৯৯ জন নারী।

আরও পড়ুন:  মঙ্গলবার থেকে শুরু হবে মডার্নার টিকা প্রয়োগ

মডার্নার টিকার প্রথম ডোজ এখন পর্যন্ত পেয়েছন ২৬ হাজার ৬৯০ জন, টিকা প্রাপ্তদের ভেতর ১৬ হাজার ৮৩ জন পুরুষ আর ১০ হাজার ৬০৭ জন নারী। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এম আই এস ও লাইন ডাইরেক্টর এইচআইএস এন্ড ই-হেলথ পরিচালক অধ্যাপক ডাঃ মিজানুর রহমান স্বাক্ষরিত এক তথ্যবিবরণী থেকে এসব তথ্য পাওয়া যায়। 

উল্লেখ্য আজ থেকেই সিটি কর্পোরেশনের হাসপাতালগুলোতে শুরু হয়েছে কোভ্যাক্সের মডার্নার টিকা প্রয়োগ। ১১ জুলাই সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে সিনোফার্মের টিকা পৌঁছে যায় বলে নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। 

এদিকে ৭ জুলাই থেকে শুরু হয় বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকাদান কর্মসূচী। চলতি মাসেই ৫০ হাজারসহ গেল ছয় মাসের নিবন্ধিত আড়াই লাখ প্রবাসীর তথ্য এরই মধ্যে জমা হয়েছে সুরক্ষা অ্যাপে, যাতে সহজেই টিকা পান প্রবাসীরা, আরও পড়ুন।  


একাত্তর/এআর 

আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতের বিকাশ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘সবার আগে বাংলাদেশ’ নীতিই দেশের বৈদেশিক সম্পর্ক পরিচালনার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর