মঙ্গোলিয়ায় এলএনজি ট্রাক-গাড়ি সংঘর্ষে নিহত ছয়

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৫:২৩ পিএম

মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে ৬০ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস- এলএনজি বহনকারী একটি ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে বিস্ফোরণ ঘটে  ছয় জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।

মঙ্গোলিয়ান ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, নিহতদের মধ্যে তিন জন যাত্রী ও তিন জন ফায়ার সার্ভিসের সদস্য। ১৪ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

১০ জনকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত চার শিশুর মধ্যে একজন বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। বাকি তিনজন হাসপাতালের তত্ত্বাবধানে আছে।

ট্রাকটি ৬০ টন এলএনজি বহন করছিল। মঙ্গোলিয়ার স্থানীয় সময় বুধবার ভোরবেলায় ট্রাকটি একটি গাড়িতে ধাক্কা দিলে বিস্ফোরণের ঘটনা ঘটে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় দেশটির ফায়ার সার্ভিস।

ঘটনাস্থলে আগুনের বড় বড় শিখায় পুরো সড়ক ছেয়ে গেছে। বিস্ফোরণে পুড়ে যাওয়া দুটো গাড়ির অংশ বিশেষ এবং পুরো সড়কজুড়ে ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। ট্রাকের অংশবিশেষ পড়ে আছে।

বিস্ফোরণের তীব্রতায় পাশের একটি স্কুলের জানালাগুলো উড়ে যায়। এছাড়া, ঘটনাস্থলে কাছেই থাকা একটি অ্যাপার্টমেন্ট ব্লক থেকে বাসিন্দাদের সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছে।

 

এআর
মার্কিন-ইরান যুদ্ধের কারণে সরবরাহ বিঘ্ন ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির প্রভাবে ২০২৭ সালের শেষ পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বাজারে সংকট থাকতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা...
সরবরাহ কমানোর প্রচেষ্টা সত্ত্বেও ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) রাশিয়ার তরল প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) আমদানি ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রায় দুইবছর পর টিকার পুরো ডোজ নেয়া ভ্রমণকারীদের জন্য সীমান্ত খুলে দিয়েছে মঙ্গোলিয়া।সোমবার (১৪ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সূত্রে এ কথা জানা গেছে।দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে,...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর