ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ৫০কিমি গাড়ির জট

আপডেট : ১৫ জুলাই ২০২১, ০৯:৪৪ এএম

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ নামক এলাকায় একটি ব্রিজের সংস্কার কাজ করায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ৫০ কিলোমিটার এলাকায় গাড়ির দীর্ঘ জট সৃষ্টি হয়েছে। 

পূর্ব ঘোষণা ছাড়াই সোমবার (১৩ জুলাই) রাত ১০টা থেকে ব্রীজ সংস্কারের কাজ শুরু করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ হয়ে যায়। ফলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যানবাহনগুলোকে কুমিল্লার দাউদকান্দি ব্রিজ থেকে ফিরিয়ে দিয়ে ক্যান্টনমেন্ট হয়ে ব্রাহ্মণবাড়িয়া-ভৈরব-নরসিংদী হয়ে ঢাকায় যেতে হচ্ছে। 

একইভাবে ঢাকাসহ উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা যানবাহনগুলোকে ঢাকা-সিলেট মহাসড়ক এবং ময়মনসিংহ-ভৈরব আঞ্চলিক মহাসড়ক দিয়ে চট্টগ্রাম এবং সিলেটে যেতে হচ্ছে। এতে করে রাস্তায় যানবাহনের দীর্ঘজট সৃষ্টি হয়। 

এরই ধারাবাহিকতায় গত মধ্যরাত থেকে নরসিংদী-ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডে ৪০ কিলোমিটার পর্যন্ত এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট পর্যন্ত ৫৫ কিলোমিটার দীর্ঘ রাস্তায় থেমে থেমে যানবাহন চলাচল করছে। 

আরও পড়ুন: যানজটের চেনা রূপে ফিরছে রাজধানী

রাস্তায় হঠাৎ সৃষ্টি হওয়া দীর্ঘ এই যানজটের কারণে ভোগান্তিতে পড়েছে পণ্যবাহী ট্রাকগুলো। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা এক ট্রাকচালক জানান, চট্টগ্রাম থেকে ভৈরব পর্যন্ত আসতে তাদের দীর্ঘ ২৮ ঘন্টা সময় লেগেছে। চালকরা আরো জানান, যদি তাদের আগে থেকেই জানানো হতো যে ব্রীজের কাজ করা হবে তাহলে তারা সঠিক সময়ে ঢাকায় পৌঁছাতে পারতো। 

এদিকে যানজট নিরসনে ভৈরব থানা পুলিশ, ভৈরব হাইওয়ে পুলিশ, কিশোরগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ অবিরাম কাজ করে যাচ্ছে। 

এবিষয়ে ভৈরব ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর মোঃ আবেদ আলী বলেন, মেরামতের আংশিক কাজ শেষ হওয়ার সড়কে এক লেন আজ সকাল ১০টায় চালু হয়েছে। আজ রাত বারোটায় সেতু পুরোপুরি খুলে দেওয়া হতে পারে। 

সড়ক ও জনপথের একটি সূত্র জানায় আজকের মধ্যেই বীজের সংস্কারের কাজ শেষ হয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। 


একাত্তর/আরএইচ

একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর