যানজটের চেনা রূপে ফিরছে রাজধানী

আপডেট : ১৫ জুলাই ২০২১, ০৯:৪১ এএম

ঈদের আগে কঠোর বিধিনিষেধের শেষ দিনে রাজধানী ফিরে গেছে তার চিরাচরিত রূপে। করোনার তোয়াক্কা না করেই রাস্তায় বেরিয়েছেন বহু মানুষ। বিভিন্ন সড়কে ব্যক্তিগত গাড়ির সমাগম ছিল চোখে পড়ার মত।

কঠোর বিধি নিষেধের শেষ দিনে সড়কে বাড়তি চাপ ছিলো যানবাহনের। মূল সড়ক থেকে অলিগলি ছিলো রিক্সার দখলে। ব্যক্তিগত গাড়িও ছিলো অসংখ্য। 

গণপরিবহন না থাকায় সড়কে অপেক্ষা করতে দেখা গেছে অফিসগামী মানুষকে। দূরদূরান্ত থেকে পায়ে হেটেও অফিসে এসেছেন অনেকে। অল্প কিছু সিএনজিও চলাচল করতে দেখা গেছে সড়কে। ব্যক্তিগত গাড়ি আর রিক্সায় যানজট ছিল বিভিন্ন সিগনালে।

বেলা যত বেড়েছে, সকাল থেকে রাস্তায় দেখা যানবাহনের চাপও বেড়েছে সমানতালে। 

আরও পড়ুন: দেশব্যাপী চলছে গণটিকাদান কর্মসূচী

এদিকে, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ নামক এলাকায় একটি ব্রিজের সংস্কার কাজ করায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ির দীর্ঘ জট সৃষ্টি হয়েছে। এতে মহাসড়ক দুইটিতে প্রায় ৫০ কিলোমিটারের দীর্ঘ গাড়ির জট সৃষ্টি হয়েছে।

করোনা ভাইরাসের বিস্তার রোধে গত ১ জুলাই আরোপ করা কঠোর বিধিনিষেধ বাড়ানো হয়েছিলো ১৪ জুলাই পর্যন্ত। কোরবানির ঈদকে সামনে রেখে এ বিধিনিষেধ ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৫ জুলাই ভোর ৬টা পর্যন্ত শিথিল করা হয়েছে। এ সময় গণপরিবহন, শপিংমল ও সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি চালু থাকবে আন্ত:জেলা যানবাহন চলাচল। 


একাত্তর/এসজে 

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
বাংলাদেশে উৎপাদিত কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের গুণগত মান, আধুনিক উৎপাদন সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের সম্ভাবনার ভূয়সী প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (এমপি)।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর