গুরুদাসপুরে গৃহবধুকে গলাটিপে হত্যার অভিযোগ

আপডেট : ১৪ জুলাই ২০২১, ১২:৫৬ পিএম

নাটোরের গুরুদাসপুরে সুবর্ণা (১৮) নামের এক গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। 

বুধবার(১৪) জুলাই সকালে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের বিলহরিবাড়ী এলাকায় ঘটনাটি ঘটে। 

নিহত গৃহবধু তাড়াশ উপজেলার কুন্দইল গ্রামের মো. হাফিজুর রহমানের মেয়ে ও বিলহরিবাড়ী এলাকার মো. জামাল মোল্লার ছেলে সাগর আলীর স্ত্রী। 

এ ঘটনার পর থেকে সুবর্ণার শ্বশুরসহ বাড়ির অন্যান্য লোকজন পালাতক রয়েছে। নিহত গৃহবধুর ডান কাঁধে রক্ত ও আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে গলা টিপে হত্যা করা হয়েছে।

নিহত গৃহবধু সুবর্ণার বাবা হাফিজুর রহমান জানান, দুই বছর আগে বিলহরিবাড়ী এলাকার জামাল মোল্লার ছেলে সাগর আলীর সাথে তার মেয়ের বিবাহ হয়। বিয়ের পর থেকেই বিভিন্নভাবে স্বামী ও তার শ্বশুর বাড়ির লোকজন তাকে নির্যাতন করে আসছিলো। বেশ কয়েকদিন আগেও তার মেয়ে তার বাড়িতে গিয়ে স্বামীর বাড়িতে আর আসতে চায়নি। পরে অনেক বুঝিয়ে শেষবারের মতো স্বামীর বাড়িতে তার মেয়েকে আবার পাঠান তিনি। 

আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ৫০কিমি গাড়ির জট

তিনি আরও জানান, আসার পর থেকেই নির্যাতিত হচ্ছিলো তার মেয়ে। হঠাৎ বুধবার ভোরে তার মেয়ের শ্বশুরবাড়ি থেকে তাকে জানানো হয় তার মেয়ে গলায় ফাঁস নিয়েছে। তা শোনার পরপরই মেয়েকে দেখতে আসেন তিনি। এসে দেখেন তার মেয়ের গলার ডান কাঁধ দিয়ে রক্ত বের হচ্ছে এবং গলায় গুরুত্বর আঘাতের চিহ্ন রয়েছে। 

জামাই সাগর আলী ও তার পরিবারের লোকজনের সহযোগিতায় মেয়ে সুবর্ণাকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন সুবর্ণার বাবা হাফিজুর রহমান।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক জানান, নিহত গৃহবধুর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। সুরতহাল রিপোর্ট আসার পর মূল ঘটনা জানা যাবে বলে তিনি জানান।


একাত্তর/আরএইচ

পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর