মাওয়ার পথে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে তরুণ নিহত, আহত দুই

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১০:৫৭ এএম

বন্ধুদের নিয়ে মাওয়ায় ইলিশ মাছ খেতে যাওয়ার পথে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে এক তরুণ নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে মুন্সীগঞ্জের  শ্রীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণ মো. তন্ময় (২২) কামরাঙ্গীরচর খলিফাঘাট এলাকার মাসুদ খানের ছেলে। তন্ময় শিক্ষার্থী ও কামরাঙ্গীরচর থানার ৫৫ নম্বর ওয়ার্ড এর ছাত্রলীগের কর্মী ছিলেন। এসময় আহত হয়েছেন তার সঙ্গে থাকা দুই বন্ধু। তারা হলেন কামরাঙ্গীরচর এলাকার সোলাইমানের ছেলে হৃদয় (২০) ও টিটু মিয়ার ছেলে শাহিন (১৮)। তারা তিনজন এক মোটরসাইকেলে ছিলেন।

নিহতের ভগ্নীপতি মো. সোহাগ জানান, তন্ময় বন্ধুদের নিয়ে মাওয়ায় ইলিশ মাছ খেতে মোটরসাইকেলে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর চারটার দিকে তন্ময়কে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।

এ দুর্ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুইজন আহত হয়েছেন এবং তাদের অবস্থাও শংকামুক্ত নয় বলেও জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃত তন্ময়ের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। এ দুর্ঘটনায় আহত অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

 

একাত্তর/জো
রাজধানীর শ্যামলী এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই নারী প্রাণ হারিয়েছেন। শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানার আওতাধীন শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
রাজধানীর বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় রাইড শেয়ারিংয়ের এক মোটরসাইকেল চালক ও তার আরোহী এক বিদেশি শিক্ষক নিহত হয়েছেন।
রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় দুটি বাসের চাকার পিষ্ট হয়ে এক নারী শিক্ষক নিহত হয়েছেন।  বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আটটার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনের সড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় বাহিনীর আরও চারজন সদস্য আহত হয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর