জমি নিয়ে বিরোধে একই পরিবারের ছ'জনকে জখম

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৫:০৪ পিএম

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের নারীসহ ছয়জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের খাগদাহ গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আব্দুল সালাম হাওলাদারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও আহত হয়েছেন রুহুল আমিন (৫৫), আব্দুল সালাম হাওলাদার (৭৩), আব্দুল কালাম হাওলাদার (৬৮), লিয়া আক্তার (৩৮), মেহেদি হাসান (২৫) ও মো. অলিউল্লাহ (৫৫)।

ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে খাগদাহ গ্রামের আবুল কালাম হাওলাদারের সাথে প্রতিবেশী আইয়ুব আলী হাওলাদার ওরফে আনোয়ার হাওলাদারের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার সালিশি বৈঠকও বসে। কিন্তু কোনো সমাধান হয়নি। ওই বিরোধের জেরে আইয়ুব আলী তার লোকজন নিয়ে রাতে আবুল কালাম ও তার পরিবারের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাদের কুপিয়ে জখম করে। আশপাশের লোকজন পরে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। 

অবস্থার অবনতি সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আব্দুল সালাম হাওলাদারকে রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেলে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর অভিযুক্তরা পালিয়েছে। তাদের আইনের আওতায় আনতে পুলিশ সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে বলেও জানান ওসি।

 

একাত্তর/জো
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা,...
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।
মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাবার সরবরাহে অনিয়মের অভিযোগে সরবরাহকারী প্রতিষ্ঠান সমতা ট্রেডার্সের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর