কৃষি জমির মাটি বিক্রি, দুইজনের কারাদণ্ড

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০২:৩১ পিএম

কৃষি জমির মাটি বিক্রি করার অপরাধে নোয়াখালীতে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মো. মুজিবুল হক (৪৫) ও সাহাব উদ্দিন (৩৫) নামের ঐ দুই ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি) বায়েজীদ বিন আখন্দ এ আদালত পরিচালনা করেন। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাদের এই সাজা  দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের কালাচাঁদপুর গ্রামের ছিদ্দিক উল্যাহর ছেলে মুজিবুল হক ও এওজবালিয়া ইউনিয়নের মৃত আবদুর রব চৌধুরীর ছেলে সাহাব উদ্দিন।

সুধারাম মডেল থানা পুলিশের মাধ্যমে তাদের নোয়াখালী জেলা কারাগারে তাদের প্রেরণ করা হয়।

ঘটনাস্থলে প্রাপ্ত উত্তোলিত বালু নিলামের উদ্দেশ্যে জব্দ করা হয়েছে এবং এলাকার ইউপি সদস্য মো. রিয়াজ উদ্দিনের নিকট ঘটনাস্থলের জিম্মা প্রদান করা হয়েছে। 

এএ
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর