ক্রমাগত বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বিএনপি

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৭:৫৫ পিএম

কখনো জাতিসংঘের চিঠিকে মিথ্যা দাবি করে, কখনো সংসদে ৬৪৮ এমপি রয়েছে দাবি করে বিএনপি নেতারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। ডিজইনফরমেশন ছড়ানোর অভিযোগে তাদেরকে অভিযুক্ত করা যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, রাজনীতির মাঠে যেটা ঘটেনি সেটা উল্লেখ করে তথ্যবিভ্রাট করা উচিত না। বিএনপি নির্বাচনে না গিয়ে ভুল করেছে। এখন যখন সরকার গঠন হয়ে গেছে, তখন তারা ভুল রাজনীতির অংশ হিসেবে অসত্য তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। 

বর্তমান সংসদে ৬৪৮ জন শপথ নেয়া এমপি রয়েছেন বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের আইন বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে একাদশ সংসদের ৩৫০ জন আর দ্বাদশ সংসদের ২৯৮ জনসহ মোট ৬৪৮ জন শপথ নেয়া এমপি রয়েছেন। এখন রাষ্ট্রপতি সংসদ অধিবেশন ডাকলে দুই সংসদের সদস্যরাই তাতে যোগ দিতে পারেন। অথচ এটি সাংবিধানিকভাবে অবৈধ।

তাদের এমন একটা ইস্যু উত্থাপন মোটেও ‘সোজা পথে’ দেখতে পাচ্ছেন না বিশ্লেষকরা। এদিকে সরকারের পক্ষ থেকে আইনমন্ত্রী বৃহস্পতিবার এটি নিয়ে কথাও বলেছেন। তিনি জানান, এখন দেশে ৬৪৮ জন সংসদ সদস্য (এমপি) রয়েছেন বলে যে আলোচনা চলছে, তা নীতি-নির্ধারকরা চাইলে সংবিধানের আলোকে স্পষ্ট করার উদ্যোগ নেয়া হবে। এখন যা হয়েছে সব কিছুই সাংবিধানিক। তিনি আরও বলেন, সংবিধানে এখন যা আছে, সেভাবেই দেশ চলছে। এটা চতুর্দশ সংশোধনীতে সংযোজন করা হয়েছিল। 

এদিকে টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে গত ১৮ জানুয়ারি চিঠি লেখেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। অথচ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ী হওয়া আওয়ামী লীগ সরকারকে স্বাগত জানিয়ে, জাতিসংঘের দেয়া চিঠির সত্যতা নিয়ে ২০ জানুয়ারি প্রশ্ন তোলেন বিএনপি নেতারা।

তাদের দাবি, চিঠির ভাষায় নানা অসংগতি দেখা রয়েছে। এসব অসংগতির জবাব চায় দলটি। তারা বিশ্বাসই করতে চাননি যে জাতিসংঘ বাংলাদেশ সরকারকে চিঠি লিখতে পারে। তাদের সেই দাবির অসত্যতাও এরই মধ্যে প্রমাণ হয়ে গেছে। 

গত ২২শে জানুয়ারি সোমবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিক জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিককে প্রশ্ন করেন এবং শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে জাতিসংঘের দেওয়া চিঠির বিষয়ে জানতে চান। জবাবে স্টিফেন ডুজারিক বলেন, জাতিসংঘ মহাসচিব শেখ হাসিনার কাছে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। প্রথা অনুযায়ী বিভিন্ন দেশের সরকারপ্রধান বা রাষ্ট্রপ্রধানরা পুনর্নির্বাচিত হলে মহাসচিব এরকম চিঠি পাঠান। 

বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘের মত সংস্থার চিঠি নিয়ে এ ধরনের সন্দেহ প্রকাশ করে নিজেদের দৈন্য প্রকাশ করেছে বিএনপি। মহাসচিবের চিঠি পাঠানোর কথা স্বীকারের মধ্য দিয়ে বিএনপির রাজনীতি আবারও প্রশ্নবিদ্ধ হয়েছে। একের পর এক ইস্যু তৈরি করতে গিয়ে জনগণের আস্থার জায়গা থেকে সরে যাচ্ছে বিএনপি উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. জিয়া রহমান বলেন, তারা নির্বাচনের পরে দল গেছানো এবং জনগণের ইস্যুতে কথা বলার জায়গা তৈরি না করে সরকারের বিরোধিতা ও নেতিবাচক ইমেজ তৈরির চেষ্টায় নানা কূটচাল দিচ্ছে। এটা একেবারেই অগ্রহণযোগ্য। এটা অনেকটা অন্যের নাক কেটে নিজের যাত্রাভঙ্গের মত। এভাবে তারা যদি ক্ষমতায় আসার পরিবেশ তৈরি করতে পারবে বলে মনে করে, সেটাও হবে ভুল ধারণা। 

আরবিএস
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর