তোতা পাখির বাজে কথায় অতিষ্ঠ কর্তৃপক্ষ

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১০:৪৩ পিএম

আমরা অনেক সময়ই হুবহু কথা শুনলেই মন্তব্য ছুঁড়ে দেই, ‘তোতা পাখির মতো মুখস্থ’ বলা হচ্ছে। এজন্য কারণও রয়েছে, যেসব পাখি কথা বলতে পারে, তাদের মধ্যে অন্যতম হলো তোতা পাখি। পালকের সঙ্গে আশপাশের মানুষের বলা কথা বেশ ভালো করেই মুখস্থ করে বলতেও পারে তোতাপাখি।

আর পাখিটির এমন গুণের কারণে মহাবিপদে পড়েছে যুক্তরাজ্যের একটি চিড়িয়াখানা। সেখানকার একটি বড় খাঁচার মধ্যে তোতা পাখিরা সারাক্ষণ অশালীন কর্তা বলে, এতে তিতিবিরক্ত কর্তৃপক্ষ। কারণ, বিষয়টি নিয়ে চিড়িয়াখানায় আসা অনেক দর্শনার্থী অভিযোগও জানিয়েছেন।

অনেকেই পাখির মুখে কথা শুনতে ভালোবাসেন। সেই কারণে ছুটে যান তোতা পাখিদের কাছে। চিড়িয়াখানার স্বেচ্ছাসেবকরাও তাদের সঙ্গে কথা বলেন। কিন্তু এমনও কয়েকটি তোতাপাখি রয়েছে যারা মুখ খোলা মানেই খারাপ কথা বলা। খারাপ বলতে এতটাই খারাপ যে, সাধারণ মানুষকে কানে আঙুল দিতে হবে।

শ্লীলতার সীমা ছাড়িয়ে যাওয়া খারাপ কথা। আর এই তোতাপাখিদের নিয়ে বিপদে পড়ে যুক্তরাজ্যের একটি চিড়িয়াখানা। প্রথমে তাদের বেছে আলাদা করে অনেকটা নির্বাসনের মত করে রাখা হয়। সর্বসমক্ষে আসতে দেওয়া হয় না। তারপর তাদের শেখানোর চেষ্টা হয় সঠিক শব্দ বলানো।

এবার ওই চিড়িয়াখানা কর্তৃপক্ষ অন্যান্য কথা বলা পাখিদের সঙ্গে সেসব দুষ্টু তোতাদের রেখে তাদেরকে ভাল কথা ও সহবৎ শেখানোর চেষ্টা করছে। যদিও তাতে ঝুঁকিও আছে। কারণ তাদের খারাপ কথা বলার প্রবণতা অন্য পাখিদের মধ্যে সংক্রমিত হতেও পারে। তবে এখনও তেমনটি নাকি ঘটেনি।


এদিকে চিড়িয়াখানায় কিন্তু দেখা গেছে যে পাখিরা খারাপ কথা বলছে তাদের দেখতেই বেশি ভিড় জমছে। সব মিলিয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষ এখন এই পাখিদের খারাপ কথা বলার প্রবণতা ছাড়াতে উঠে পড়ে লেগেছে। চাইছে অন্য খারাপ কথা বলা পাখিদেরও এভাবে শুধরে দিতে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, কিছু কিছু তোতা পাখি আছে যারা অশালীন আর বাজে শব্দ খুব দ্রুত শিখতে পারে। বেড়াতে আসা দর্শনার্থীদের মধ্যে কেউ কেউ আছেন, যারা তোতা পাখিদের খারাপ কথা শেখানোর চেষ্টা করেন। আর সেসব দুষ্টু দর্শনার্থীদের কারণেই নষ্ট হচ্ছে কিছু তোতা পাখির চরিত্র।

এআরএস
পৃথিবীতে পাখি প্রেমিকের অভাব নেই। বাসা-বাড়িতে শখ করে পাখি পালেন অনেকেই। অনেকে আবার কথা বলতে পারে এমন পাখিও পুষতে ভালোবাসেন। এজন্য তোতা আর ময়না পাখির বিশেষ কদর আছে।
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর