দুর্দান্ত ঢাকার বিপক্ষে খুলনা টাইগার্স, চট্টগ্রামের প্রতিপক্ষ সিলেট

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৯:৩৯ এএম

সিলেট পর্বে একদিন বিরতির পর আবার ছড়াবে ছক্কা-চারের উত্তাপ। সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে দুটি ম্যাচ। দুপুর দেড়টায় সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সন্ধ্যা সাড়ে ছয়টায় দুর্দান্ত ঢাকা ও খুলনা টাইগার্স মুখোমুখি হবে।

এবারের সিজনটা একেবারেই ভালো যাচ্ছে না ম্যাশবাহিনীর। ঢাকা পর্ব শেষে সিলেটে গিয়েও জয়ের দেখা পায়নি গেলবারের রানার্সআপরা। এদিকে দারুণ ছন্দে শুভাগত হোমের দল। চার ম্যাচে তিন জয়ে টেবিলের দ্বিতীয়তে আছে তারা।

অপরদিকে দুর্দান্ত জয়ে শুরু করলেও টানা দুই হারে পিছিয়ে পড়েছে মোসাদ্দেক-তাসকিনরা। টেবিলে নিজেদের অবস্থান ধরে রাখতে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষকে হারিয়ে চতুর্থ জয় তুলে নিতে চায় খুলনা।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্স লড়বে রংপুর রাইডার্সের বিপক্ষে। আর সিলেট স্ট্রাইকার্স খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে।

একাত্তর/আরএ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে ওঠা ফিক্সিংয় বা ম্যাচ গড়াপেটার গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হলো। দীর্ঘ তদন্ত শেষে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে,...
বিপিএলের এলিমিনেটর ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মঙ্গলবার অবিশ্বাস্য নাটকীয়তার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। টানটান উত্তেজনার ম্যাচে শেষ বলের ছক্কায় রংপুর রাইডার্সকে তিন উইকেটে হারিয়ে দ্বিতীয়...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর