কিছু জায়গায় মৌলিক পরিবর্তন আনতে চাই: তথ্য প্রতিমন্ত্রী

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৬:৩৪ পিএম

গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা যেমন দরকার, সেই সঙ্গে গুজব দমন করার দরকার উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, কিছু জায়গাতে মৌলিক পরিবর্তন আনতে চাই।

সোমবার জাতীয় প্রেসক্লাবে নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

তথ্য মন্ত্রণালয়ের সব কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, মোড়লদের আক্রমণ থেকে কীভাবে দেশকে বাঁচানো যায়, সেখানে ফোকাস করতে চাই। ছোট ছোট বিষয়ে নাক গলাতে চাই না।

প্রতিমন্ত্রী আরাফাত বলেন, মোড়লরা প্রথমে কিছু এনজিওকে টাকা-পয়সা দেবে। তাদের দিয়ে তথাকথিত কিছু রিসার্চ করাবে, সেখান থেকে সংবাদ সম্মেলন করে কিছু তথ্য আনবে। তাদের ইনভেস্টমেন্টে গণমাধ্যমের মধ্যে কিছু আউটলেট তৈরি করবে। সেখান থেকে আবার রেফারেন্স ক্রিয়েট করবে। এভাবে করতে করতে একটি নেগেটিভ ইমেজ তৈরি করে ফেলবে। সেটা করে আবার সিদ্ধান্ত নিয়ে স্যাংশন চাপাবে। এ ধরনের একটি চক্রের মধ্যে আমরা আছি। আমি যেটা বলছি এটা গল্প না। এগুলোর তথ্য-প্রমাণ আমাদের হাতে আছে।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, আজকের বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম কীভাবে হ্যান্ডেল করতে হয়, সেটা নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের মধ্যে একটা সহযোগিতার কাঠামো তৈরি করতে চাই। যাতে দ্রুত তথ্য বিনিময় করতে পারি। আমাদের আত্মসমালোচনাও দরকার।

একাত্তর/এসি
কোটা সংস্কার আন্দোলনে নামা কারও ওপর পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর গুলি করার নির্দেশ ছিল না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেছেন, তারপরেও অনস্পটে কেউ আইন ভাঙলে...
সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী নাশকতা ও তাণ্ডবের জন্য ‘তৃতীয় পক্ষ’কে দায়ী করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। একই সঙ্গে তিনি বলেছেন, নৈরাজ্যের...
কোটাবিরোধী আন্দোলনকারীরা দফায় দফায় দাবি পরিবর্তন করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলছেন, তারা একেক বার রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের কাছে দাবি জানাচ্ছে। তাদের...
সর্বোচ্চ আদালতের আদেশে ২০১৮ সালে কোটা বাতিল সংক্রান্ত সরকারের পরিপত্র বলবৎ আছে উল্লেখ করে জনদুর্ভোগ তৈরি থেকে আন্দোলনকারীদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর