রাখাইনে তীব্র লড়াই, সেনা দপ্তর দখলে নেয়ার দাবি

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০২:৩৯ পিএম

মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির তীব্র লড়াই চলছে। এরই মধ্যে রাখাইনের মিনবিয়া শহরে মিয়ানমার সেনাবাহিনীর ৩৮০ ব্যাটালিয়নের সদর দপ্তর দখলে নেওয়ার দাবি করেছে আরাকান আর্মি। এদিকে মিয়ানমারে স্নাইপারের গুলিতে হেলিকপ্টারে থাকা এক ব্রিগেডিয়ার জেনারেলসহ নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন।

আরাকানের স্বাধীন সত্ত্বা পুনঃপ্রতিষ্ঠা করতে সশস্ত্র সংগ্রাম করে যাচ্ছে আরাকান আর্মি। কিছুদিন থেকেই তাদের সাথে জান্তা বাহিনীর ব্যাপক লড়াই চলছে । রাখাইনের ম্রাউক ইউ, কিয়াকতাও ও রাথেডং এলাকায় জান্তা বাহিনীর সঙ্গে এখনো আরাকান আর্মির লড়াই ব্যাপক লড়াই চলছে।

এক বিবৃতিতে আরাকান আর্মি দাবি করেছে, জান্তা সৈন্যরা মুখোমুখি লড়াই করতে পারছে না। তারা এখন আরও বেশি গোলাবর্ষণ ও বিমান হামলা চালাচ্ছে। গত শনিবার জান্তা বাহিনীর গোলাবর্ষণে এই শহরের চার বাসিন্দা নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে।

আরাকান আর্মি বলেছে, শনিবার রাতেও পাকতাও শহরে মিয়ানমার সেনাবাহিনীর ওয়াই-টুয়েলভ সামরিক পরিবহন বিমান থেকে বোমা হামলা চালানো হয়েছে। আর স্থানীয় বাসিন্দারা বলেছেন, জান্তা সৈন্যরা রামরি শহরে এক সপ্তাহেরও বেশি সময় ধরে গোলাবর্ষণ ও বিমান হামলা চালিয়ে আসছে।

গত বছরের নভেম্বরে রাখাইন রাজ্যে নতুন করে লড়াই শুরু হবার পর থেকে দক্ষিণ চিন রাজ্যের পালেতওয়া ও উত্তর রাখাইনে জান্তা বাহিনীর ১৬০টিরও বেশি ঘাঁটির দখল নিয়েছে আরাকান আর্মি।

শুধু রাখাইন নয়, পুরো মিয়ানমারেই জান্তা বাহিনীর বিরুদ্ধ লড়ছে বেশ কিছু সশস্ত্র গোষ্ঠী। সোমবার থাইল্যান্ড সীমান্তের কাছে স্নাইপারের গুলিতে হেলিকপ্টারে থাকা এক ব্রিগেডিয়ার জেনারেলসহ নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন।  মিয়ানমারের থিনগানিনাউং শহরে এই হামলার ঘটনা ঘটে।

নিহত ওই ব্রিগেডিয়ার জেনারেলের নাম আয়ে মিন নাউং। তার এক ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ও কপ্টারের দুই পাইলটও নিহত হয়েছেন । হামলার দায়ও কেউ স্বীকার করেনি । তবে কয়েক মাস ধরে থিনগানিনাউং শহরের কাছে দেশটির মিয়াওয়াদ্দি শহরে জান্তা বাহিনীর সাথে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সশস্ত্র বিদ্রোহীদের সংঘাত চলছে।


এআর
ইরানে সম্ভাব্য যেকোনো ধরনের মার্কিন স্থল অভিযানের বিরুদ্ধে কঠোর হুঙ্কার দিয়ে অভিনব এক পুরস্কারের কথা ঘোষণা করেছে ইরানি সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানি ভূখণ্ডে অনধিকার...
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর তিনি বেসামরিক পদে থেকে শাসন অব্যাহত রাখছেন।
মিয়ানমারে অনুষ্ঠিত নির্বাচন দেশটির দীর্ঘদিনের সংকট উত্তরণে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর