রুশ প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হলেন পুতিন

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০২:৪৬ পিএম

রাশিয়ায় আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন নিয়েছেন ভ্লাদিমির পুতিন। সোমবার এই খবর নিশ্চিত করেছে দেশটির নির্বাচন কমিশন। একই সাথে ডানপন্থী ফায়ারব্র্যান্ড এবং পুতিনের অনুগত লিওনিড স্লুটস্কিকেও প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিবন্ধিত করার কথা জানিয়েছে ইসি।

রুশ কেন্দ্রীয় নির্বাচন কমিশন বলেছে, ভ্লাদিমির পুতিনকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিবন্ধিত করা হয়েছে, যিনি নিজেকে মনোনীত করেছেন। পাশাপাশি ভোটে প্রার্থী হয়েছেন পুতিনের অনুগত স্লুটস্কি। এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না শক্তিশালী কোনো বিরোধী দল।

মার্চের ১৫ থেকে ১৭ তারিখ পর্যন্ত তিন দিন ধরে অনুষ্ঠিত হবে এই নির্বাচন। ক্রেমলিনের সমালোচকেরা অবশ্য নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে। পুতিনের মতো 'জনপ্রিয়' ও 'শক্তিশালী' আর কোনো প্রার্থী না থাকায় নির্বাচনে তার জয় এক প্রকার নিশ্চিত।

২০২০ সালে বিতর্কিত সাংবিধানিক সংস্কারের পর পুতিনের সামনে এখন অন্তত ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ রয়েছে। চলতি শতাব্দীর শুরু থেকেই রাশিয়ার নেতৃত্ব দিচ্ছেন ৭১ বছর বয়সী পুতিন। চারবার প্রেসিডেন্ট হয়েছেন তিনি। এ ছাড়া প্রধানমন্ত্রী হিসেবেও সংক্ষিপ্ত সময় দায়িত্ব পালন করেছেন।

 

এআর
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর