কুমিল্লাকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেলো রংপুর

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৭:০৮ পিএম

আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাইর অলরাউন্ড নৈপুণ্যে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেটে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। 

মঙ্গলবার নিজেদের পঞ্চম ম্যাচে রংপুর ৮ রানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। ওমরজাই ব্যাট হাতে ২০ বলে অপরাজিত ৩৬ রান করার পর বল হাতে ২ উইকেট নেন। খবর বাসস। 

এই জয়ে ৫ ম্যাচে ৩ জয় ও ২ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠলো রংপুর। ৪ ম্যাচে দ্বিতীয় হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থাকলো কুমিল্লা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে উইকেট হারায় রংপুর। একটি করে চার-ছক্কায় শুরু করা ওয়েস্ট ইন্ডিজের ব্রান্ডন কিংকে ১৪ রানে ফিরিয়ে দেন কুমিল্লার স্পিনার তানভীর ইসলাম।

কিং ফেরার পর আরেক ওপেনার বাবর আজমকে নিয়ে রংপুরের রানের চাকা সচল রাখেন তিন নম্বরে নামা ফজলে মাহমুদ। ওয়ানডে মেজাজে খেলা বাবরকে ১১তম ওভারে বোল্ড করেন পাক স্পিনার খুশদিল শাহ। 

স্বদেশির শিকার হওয়ার আগে ৪টি চার ও ১টি ছক্কায় ৩৬ বলে ৩৭ রান করেন বাবর। দ্বিতীয় উইকেটে ৪৬ বলে ৫৫ রান যোগ করেন ফজলে-বাবর।

বাবরের পর মারমুখী মেজাজে থাকা মহিমুদকে হারায় রংপুর। ১টি চার ও ২টি ছক্কায় ২১ বলে ৩০ রান করে পেসার মুস্তাফিজুর রহমানের শিকার হন মাহমুদ।

চার নম্বরে নামা শামিম হোসেন ১৪ রানে আউট হওয়ার পর  পঞ্চম উইকেটে কুমিল্লার বোলারদের উপর চড়াও হন দুই আফগানিস্তানি ওমরজাই ও মোহাম্মদ নবি। মুস্তাফিজের করা ১৮তম ওভারে ওমারজাইর ২টি ছক্কা ও ১টি চারে ২১ রান পায় রংপুর।

ওয়েস্ট ইন্ডিজের পেসার রেমন রেইফারের করার ১৯তম ওভারের প্রথম দুই বলে ১টি করে চার-ছক্কা মেরে তৃতীয় বলে আউট হন ৭ বলে ১৩ রান করা নবি। ওমরজাই-নবি  ১৪ বলে ৩৫ রান যোগ করেন ।

শেষ ৯ বলে ২১ রান তুলে রংপুরকে ৫ উইকেটে ১৬৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন ওমরজাই ও অধিনায়ক নুরুল হাসান সোহান। শেষ ৫ ওভারে ৬৮ রান তুলে রংপুর। 

৩টি চার ও ২টি ছক্কায় ওমরজাই ২০ বলে অপরাজিত ৩৬ এবং সোহান ১টি করে চার-ছক্কায় ৬ বলে অনবদ্য ১৫ রান করেন। কুমিল্লার রেইফার ২টি উইকেট নেন।

১৬৬ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম ওভারে ওমরজাইর বলে খালি হাতে সাজঘরে ফিরেন কুমিল্লার অধিনায়ক লিটন দাস।

শুরুতে অধিনায়ককে হারালেও দ্বিতীয় উইকেটে ৫৬ বলে ৫৯ রানের জুটি গড়ে কুমিল্লাকে ভালো অবস্থায় রাখেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ও মাহিদুল ইসলাম অঙ্কন। 

দশম ওভারে রিজওয়ানকে ১৭ রানে শিকার করে রংপুরকে ব্রেকথ্রু এনে দেন স্পিনার নবি। তৃতীয় উইকেটে তাওহিদ হৃদয়ের সাথে জুটি গড়ার পথে ৪২ বলে টি-টোয়েন্টিতে প্রথম অর্ধশতক পূর্ণ করেন অঙ্কন। 

১৭তম ওভারে পেসার হাসান মাহমুদের বলে বিদায় নেন ৪টি চার ও ৩টি ছক্কায়  ক্যারিয়ার সেরা ৬৩ রান করা অঙ্কন। তিনি ফেরার পর শেষ ৩ ওভারে ৫০ রান দরকার পড়ে কুমিল্লার। 

কিন্তু সেই সমীকরণ মেলাতে পারেনি কুমিল্লা। সাকিবের করা শেষ ওভারে ২৯ রানের প্রয়োজনে ২ উইকেট হারিয়ে ২০ রান তুলে কুমিল্লা। ২০ ওভারে ৬ উইকেটে ১৫৭ রান করে কুমিল্লা। 

সংক্ষিপ্ত স্কোর: রংপুর রাইডার্স  ১৬৫/৫, ২০ ওভার (বাবর ৩৭, ওমারজাই ৩৬*, রেইফার ২/২০) এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১৫৭/৬, ২০ ওভার (অঙ্কন ৬৩, হৃদয় ৩৯, ওমরজাই ২/৩১)।

এআরএস
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে ম্যাচের শেষ দিন ৩ উইকেট দরকার স্বাগতিক বাংলাদেশের। অন্যদিকে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১২১ রান।  
ঢাকা টেস্ট জয়ের পর এবার সিলেট টেস্ট জয়ের হাতছানি। সিরিজের শেষ টেস্ট জিততে মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ১৩৭ রানের ওপর ভর করে জয়ের জন্য পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিলো স্বাগতিক বাংলাদেশ। 
পাকিস্তানকে ৩৮৬ রানে অলআউট করে ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে স্বাগতিকরা।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর