ঢাকা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হলেন একাত্তরের ফারুক আহমেদ

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১০:৫০ পিএম

ঢাকা জেলার ৬টি থানার সাংবাদিকদের সংগঠন ঢাকা জেলা প্রেস ক্লাবের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক শামীম হাওলাদার সভাপতি ও একাত্তর টিভির সাংবাদিক ফারুক আহমেদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।

এছাড়াও মিয়া আব্দুল হান্নান , সহসভাপতি, শামীম আরমান যুগ্ন সম্পাদক, সুলতান আহম্মেদ সাংগঠনিক সম্পাদক,অর্থ সম্পাদক শাহীন আহমেদ, ক্রীড়া সম্পাদক সোহেল রানা, শা‌হিনুর রহমান জনকল্যাণ ও আপ‌্যায়ন সম্পাদক, ইমরান হোসেন সুজন প্রচার ও প্রকাশনা সম্পাদক, বিপ্লব ঘোষ দপ্তর সম্পাদক, এইচ এম আমিন উদ্দিন, মাসুদ রানা ও সা‌হিদুল হক খান ডাবলু কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হন।
 
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া ও সমকাল সাংবাদিক ইব্রাহিম খলিল। 

নির্বাচন শেষে ঢাকা জেলার সাংবাদিকদের উদ্দেশ্যে সাংবাদিক নেতা আব্দুল জলিল ভূঁইয়া সাংবাদিকদের স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকতার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার জন্য আহ্বান জানান। তিনি বিজয়ীদের নাম ঘোষণা করেন এবং বিজয়ীদের নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন।

এছাড়াও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মজিবুর রহমান, দোহার প্রেস ক্লাব সভাপতি কামরুল হাসানসহ ঢাকা জেলা প্রেস ক্লাবের সদস্যরা।

এআর
নোয়াখালীর সোনাইমুড়ী প্রেসক্লাবের ২৫ বছরে পদার্পণ উপলক্ষে রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। একইসাথে সাংবাদিকতা, সমাজসেবা, শিক্ষা, রত্নগর্ভা মা, আইন পেশা'সহ বিভিন্ন ক্যাটাগরিতে গুণিজনদের সম্মাননা প্রদান...
দৈনিক নয়াদিগন্ত পত্রিকার গলাচিপা উপজেলা সংবাদদাতা মো. হারুন অর রশিদকে সভাপতি ও একাত্তর টেলিভিশনের নিজস্ব সংবাদদাতা সাকিব হাসানকে সাধারণ সম্পাদক করে পটুয়াখালীর গলাচিপা প্রেসক্লাবের ২০২৫-২০২৬ মেয়াদে...
বাগেরহাটের শরণখোলা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হামলায় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক গুরুতর আহত হয়েছেন। 
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপ-কমিটির সদস্য ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর