নোয়াখালীর সোনাইমুড়ী প্রেসক্লাবের রজতজয়ন্তী উদযাপন, গুণিজন সম্মাননা

আপডেট : ১৪ জুন ২০২৫, ০৬:৩৪ পিএম

নোয়াখালীর সোনাইমুড়ী প্রেসক্লাবের ২৫ বছরে পদার্পণ উপলক্ষে রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। একইসাথে সাংবাদিকতা, সমাজসেবা, শিক্ষা, রত্নগর্ভা মা, আইন পেশা'সহ বিভিন্ন ক্যাটাগরিতে গুণিজনদের সম্মাননা প্রদান করা হয়।

রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে শনিবার দুপুরে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় ক্লাবের একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। 

সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সম্মাননা দেয়া হয়েছে মাছরাঙা টেলিভিশনের সিনিয়র বার্তা কক্ষ সম্পাদক মুজাহিদুল ইসলাম সাকিফ, দৈনিক সমকালের উপ সম্পাদক শাহেদ চৌধুরীসহ বিভিন্ন ক্যাটাগরিতে অনেককে।

এতে বক্তব্য রাখেন, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জিন্নাত, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমির, নোয়াখালী  জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন,নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন ,সোনাইমুড়ী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুবসহ অনেকে।

সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার সোনাইমুড়ী প্রেস ক্লাবের শুভকামনা করে বলেন, সাংবাদিকগণ হলেন দেশের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকরা সব সময় সমাজের ও আমাদের কথা বলেও লিখে। কিন্তু আজ ও আগামীকাল বিভিন্ন গণমাধ্যমে উনাদের এই অনুষ্ঠানের কথা আমরা দেখতে পারব। 

তিনি প্রত্যাশা করেন সোনাইমুড়ী প্রেস ক্লাব তার গৌরবের ৫০ বছর, একশত বছর পূর্তি উদযাপন করবে। 

তিনি আরোও বলেন, আমাদের সিস্টেমে এখনো কিছু সমস্যা আছে। আমাদের ব্যক্তিগত ত্রুটি বিচ্যুতি আছে। এ দুইয়ে মিলে আমাদের কাজ করতে হয়। সব সময় সব কাজ করা যায় না। যে কাজের সফলতা অর্জন করি তা তুলে ধরবেন আর যে কাজ করতে পারি না, সমস্যা কোথায় তার একেবারে গোড়া থেকে তা তুলে এনে ধরবেন। তারপরেও সাংবাদিকরা আমাদের ভুল ত্রুটিগুলো ধরে দিলে আমরা নিজেদের শোধরিয়ে চলার চেষ্টা করি। আমরা পরিবার পরিজন ফেলে যখন কোথায় কোনো জায়গায় যাই তখন ঐ স্থানের সবাইকে আমাদের পরিবারের একটি অংশ মনে করি সরকারি দায়িত্ব পালন করি। 

আরবিএস
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর