মাসুদ রানা সিরিজে কাজ করতে যাচ্ছেন অনন্ত জলিল

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩০ পিএম

প্রয়াত বরেণ্য লেখক কাজী আনোয়ার হোসেনের চিরন্তন অমর সাহিত্য ‘মাসুদ রানা’ সিরিজের উপন্যাস ‘অপারেশন চিতা’ অবলম্বনে ‘চিতা’ নামে একটি চলচ্চিত্র করতে যাচ্ছেন অনন্ত জলিল।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই অ্যাকশন থ্রিলার ফিল্মে প্রধান চরিত্র হিসাবে অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষাকে দেখা যাবে।

বুধবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির উদ্বোধন ঘোষণা করা হয়। এই প্রকল্পটি অনন্ত জলিল, বর্ষা এবং জাজ মাল্টিমিডিয়ার মধ্যে প্রথম সহযোগিতাকে চিহ্নিত করে।

ছবিটি পরিচালনা করবেন কলকাতার নির্মাতা রাজীব কুমার বিশ্বাস। প্রকল্পের শুটিং মে মাসে শুরু হওয়ার কথা রয়েছে। 

শুটিং লোকেশন হিসেবে বেছে নেওয়া হয়েছে বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামকে।

অনুষ্ঠানে অনন্ত জানান মাসুদ রানা সিরিজে কাজ করা আমার নিজেরও স্বপ্ন ছিল। দেশে যখন থেকে কাজ করি, অনেকেই আমাকে বলত বাংলার জেমস বন্ড। এই যে ‘চিতা’ ছবিতে আমি কাজ করছি, এটা কিন্তু সাংবাদিকরাও জানতেন না। অথচ জাজের ঘোষণার পর থেকে ফেসবুকে অনেকেই কমেন্ট করেছে, বাংলার জেমস বন্ড অনন্ত জলিল। এজন্য আমি নিজেকে ধন্য মনে করি। প্রায় নাইন্টি ফাইভ পারসেন্ট কমেন্ট আমাকে নিয়ে করেছে।’

সর্বপ্রথম ১৯৭৪ সালে মাসুদ রানা হয়ে ক্যামেরার সামনে আসেন সোহেল রানা। এরপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রচেষ্টায় ‘এমআর-নাইন: ডু অর ডাই’ ছবিটি নির্মিত হয়েছিল। এটি মাসুদ রানা সিরিজটির ‘ধ্বংস পাহাড়’ গল্পের উপর ভিত্তি করে তৈরি হয়েছিলো।

একাত্তর/আরআর/এসি
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক...
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস...
আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের নাম আবারও উজ্জ্বল করলেন নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত। শুক্রবার রাতে নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ ৫৪তম রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বিগ স্ক্রিন...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর