সরবরাহ সংকটের অজুহাতে আবারও বেড়েছে পেঁয়াজের দাম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩১ পিএম

সরবরাহ সংকটের অজুহাতে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। রাজধানীর বাজারে আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ। তবে সপ্তাহের ব্যবধানে কমেছে আলুর দাম। গেলো সপ্তাহে ৫০ টাকা কেজির আলু এখন বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা কেজিতে। 

এদিকে কিছুদিন সহনীয় পর্যায়ে থাকার পর আবার বেড়েছে ডিমের দাম। খুচরায় এখন প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকা দরে। সেই সাথে দাম বেড়েছে ব্রয়লার মুরগিরও।

রাজধানীর সবজির বাজারেও অস্বস্তি দীর্ঘদিনের। যদিও এখন শীতকাল, চলছে সবজির ভরা মৌসুম। তারপরও বাজারে অধিকাংশ সবজির দাম ৮০ টাকার ওপরে। ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়। শীতকালীন বেগুন বিক্রি হচ্ছে ৯০-১১০ টাকা কেজিতে, দেশি শিম ৬০-১০০ টাকা, টমেটো বিক্রি হচ্ছে ৭০ থেকে ৯০ টাকায়।

অন্যদিকে চট্টগ্রামের পেঁয়াজের পাইকারি বাজার আজও বাড়তি ছিলো। একই অবস্থা কুমিল্লার বাজারেও। বেশি দামে বিক্রি হচ্ছে ডিম ও গরুর মাংস। সবরকম মাছের দাম বেড়েছে নেত্রকোনার হাওর এলাকায়। 

দেশি পেঁয়াজের ভরা মৌসুমেও গত কয়েকদিন ধরে চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম বেড়েছে ৮-১০ টাকা। দাম বেড়েছে শীতকালীন সবজির। সেইসাথে বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম, মাছ ও মুরগী।

কুমিল্লার বাজারেও বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। ৯০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ। বৈরী আবহাওয়ার অজুহাতে দাম বেড়েছে সব ধরনের সবজির। বেঁধে দেয়া দামে গরুর মাংস বিক্রি হচ্ছে না। ডিমের দাম ডজনে ১০ টাকা বেড়েছে ।

এছাড়া নেত্রকোণায় সপ্তাহের চেয়ে ৫০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে পাঙ্গাশ। বাড়তি অন্যান্য মাছের দামও।

 

আরবিএস
দেশের বাজারে পেঁয়াজের দাম সহনীয় রাখতে আগামীকাল রোববার (৭ ডিসেম্বর) থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার। 
রমজান শুরুর আগে থেকেই সরকার পদক্ষেপ নেয়ায় বাজারের নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। বাজার অস্থিতিশীল করতে সিন্ডিকেট চক্র সক্রিয় থাকলেও, সফল হয়নি বলে দাবি করেছেন, ভোক্তা অধিকার সংরক্ষণ...
কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য না নিলে তিন গুণ জরিমানা দিতে হবে বলেও জানান তিনি।
ভোক্তার স্বার্থে পুরো রমজান মাসজুড়ে ঢাকা মহানগরের জনবহুল ও গুরুত্বপূর্ণ ৩২ স্থানে বিশেষ মূল্যে ফ্রেশ ব্র্যান্ডের পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে ‘মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর