সীমান্তে মানব পাচার চক্রের সন্ধান পেয়েছে ডিবি পুলিশ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৯ পিএম

সিলেট সীমান্ত এলাকায় কয়েকটি মানব পাচার চক্রের সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। ডিবি প্রধান হারুন অর রশিদ জানান, অপহৃত হাসিবুর রহমান হিমেলকে উদ্ধার করতে গিয়ে চক্রের এক সদস্য ময়মনসিংহের ধোবাউড়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনকে গ্রেপ্তারের পর এ তথ্য বেরিয়ে আসে।

উত্তরা থেকে অপহৃত হাসিবুর রহমান হিমেলকে উদ্ধারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কয়েকটি দল কাজ করে। হিমেলকে র‌্যাব উদ্ধার করলেও ডিবি পুলিশের একটি দল হিমেলের অপহরণের সাথে যুক্ত ময়মনসিংহ জেলার ধোবাউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানুনকে গ্রেপ্তার করে। আটক হয় হিমেল অপহরণের অন্যতম পরিকল্পনাকারী হানিফকেও।

ডিবি কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান মামুন জানান, এই চক্র অনেকদিন ধরেই সীমান্ত এলাকায় বিভিন্ন পাচারের সাথে যুক্ত। সেখানে মানব থেকে শুরু করে সোনা, মাদকও রয়েছে।

ব্যক্তিগত গাড়ি চালকদের মধ্যে একটি অংশ লোভে পড়ে অপহরণ চক্রের সঙ্গে জড়িয়ে পড়ছে। উত্তরার আলোচিত হাসিবুল রহমান হিমেল অপহরণের ঘটনা তদন্ত করতে গিয়ে এমন তথ্য পেয়েছে গোয়েন্দারা। ভারতের মেঘালয়ে নিয়ে হাসিবকে নির্যাতন করার সঙ্গে প্রতিবেশী দেশের কেউ জড়িত কিনা সে বিষয়টিও করা হচ্ছে তদন্ত।

হারুন অর রশিদ জানান, সন্ত্রাসীদের অভয়ারণ্য যে জায়গাগুলো যেসব জায়গার সন্ধান আমরা পেয়েছি। আমাদের ডিবির টিম কাজ করছে। আমরা অনেককে গ্রেপ্তার করেছি।

গ্রেপ্তারদের রিমান্ডে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান ডিবি কর্মকর্তারা।

একাত্তর/আরএ
নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
সিলেটের দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর