মিয়ানমারকে কড়া প্রতিবাদ বাংলাদেশের 

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪১ পিএম

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে সীমান্তের ওপার থেকে আসা মর্টার শেলের আঘাতে দুইজনের মৃত্যু এবং অবৈধ অনুপ্রবেশের ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

আর আসন্ন ভারত সফরে মিয়ানমার পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেছেন, মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া সীমান্তরক্ষীদের নৌরুটে ফেরত পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে।

মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা মর্টার শেলের আঘাতে দুইজনের মৃত্যুর ঘটনায় ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার বেলা ১১টার কিছু আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন অং কিউ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মো. মাইনুল কবিরের সাথে তিনি বৈঠক করেন।

সেখানে হস্তান্তর করা হয় প্রতিবাদপত্র। আধাঘণ্টা বৈঠকের পর বেরিয়ে যান রাষ্ট্রদূত।

পরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছিল এবং কড়া প্রতিবাদ জানানো হয়েছে। অভ্যন্তরীণ সংঘাতের কারণে আমাদের দেশের অভ্যন্তরে তাদের দেশের মানুষের প্রবেশ এবং সেখান থেকে গোলাবারুদ এসে পড়ার কারণে আমাদের মানুষ আহত নিহত হওয়া – এই পুরো জিনিসটা নিয়েই তাদের প্রতিবাদ জানানো হয়েছে।

গত কয়েকদিন ধরেই বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইনে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহী আরাকান আর্মির যুদ্ধ চলছে।

বিদ্রোহীরা মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ফাঁড়ি দখল করে নিলে এখন পর্যন্ত ২২৯ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এদিকে প্রায়ই সীমান্তের ওপার থেকে গোলা এসে পড়ছে বাংলাদেশ, এ ঘটনায় সোমবার দুইজন নিহত হয়েছেন।

এমন অবস্থার মধ্যেই মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় মিয়ানমারের রাষ্ট্রদূতকে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের ৩০টির মতো মর্টার শেল আমাদের দেশের অভ্যন্তরে এসে পড়েছে এবং দুই জন নিহত হয়েছে। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া যাওয়ার জন্য যখন আমরা কাজ করছি, সেই প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য। এটি আমরা জানিয়েছি।

‘মিয়ানমার তাদের নাগরিকদের নিয়ে যাবে এই মর্মে আমাদের সঙ্গে আলোচনা করছে। এখন পর্যন্ত তাদের কাছে নৌপথে নিয়ে যাওয়াটা বেশি অগ্রাধিকার পাচ্ছে,’ বলেন তিনি।

এদিকে আসন্ন ভারত সফরের সময় মিয়ানমার পরিস্থিতি নিয়ে আলোচনার বিষয়ে তিনি বলেন, যেহেতু মিয়ানমার ভারতীয়দের প্রতিবেশী রাষ্ট্র, আমাদেরও প্রতিবেশী রাষ্ট্র; সুতরাং এ বিষয়গুলো স্বাভাবিকভাবেই আলোচিত হবে।

আর মিয়ানমার ইস্যুতে বিএনপির বক্তব্য পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয় বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।

সীমান্ত অরক্ষিত থাকা এবং সরকারের নতজানু নীতির কারণে মিয়ানমার সীমান্তে এমন পরিস্থিতি বিরাজ করছে- বিএনপির এমন দাবির বিষয়ে তিনি বলেন, সরকারের নীতির কারণে ওখানে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে আরকান আর্মির সংঘর্ষ হচ্ছে? আসলে রিজভীর বক্তব্য পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়।

আরবি
সমঝোতা স্মারকে সই করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রোহিঙ্গা সংকটের একমাত্র এবং স্থায়ী টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন, জাতিসংঘে এই দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশ...
ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। গত ৮-১১ জুন অনুষ্ঠিত চার দিনব্যাপী...
ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। গেলো ৮ থেকে ১১ জুন পর্যন্ত...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর