হাসিনা দেশকে ভারত ও মিয়ানমারের ক্রসফায়ারে ফেলেছে: বিএনপি

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৯ পিএম

শেখ হাসিনা দেশকে ভারত ও মিয়ানমারের ক্রসফায়ারে ফেলেছেন মন্তব্য করেছে বিএনপি নেতারা বলেছেন, দুই দেশের সীমান্তেই দেশের মানুষকে গুলি করে, মর্টার শেল ছুড়ে হত্যা করা হচ্ছে। এরপরও সরকার ও বিজিবি চুপ করে আছে। 

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপি নেতারা এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, সঞ্চালনা করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।

এসময় শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয়, সব ধর্ষণে ঘটনায় জড়িতদের বিচার দাবি করে বিএনপি নেতারা। তাদের দাবি, অতীত, বর্তমানে ঘটে যাওয়া সব ধর্ষণের সঙ্গেই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ জড়িত।

প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর বলেন, আজ বাংলাদেশ ধর্ষিত, আজ দেশের স্বাধীনতা ধর্ষিত, আজ দেশের সার্বভৌমত্ব ধর্ষিত। আমি বলতে চাই, আর নয় প্রতিবাদ, এখন থেকে প্রতিশোধ, এখন থেকে প্রতিরোধ।

তিনি বলেন, আজকে সব পেশার মানুষ এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে। শত নির্যাতনের মধ্যেও তারা প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেনি। এটাই আমাদের ভরসা। এটা দেখে আমরা আশাবাদী, আমরা শেষ সংগ্রাম করতে পারবো।

সভাপতির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, আজকের এই মানববন্ধন প্রতিবাদের মানববন্ধন নয়, এটা হলো প্রতিরোধের মানববন্ধন। আমরা প্রতিরোধ গড়ে তুলব। কিছুদিন আগে আমি, ডামি দিয়ে ভুয়া নির্বাচন করে একটা অবৈধ সরকার জোর করে ক্ষমতায় বসে আছে। তাদেরই সোনার ছেলেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন নারীকে ধর্ষণ করেছে। শুধু একজন নারী নয়, এদের কীর্তিকাহিনি অনেক। এই সোনার ছেলেদের হাতে তারা লাঠি তুলে দিয়েছে, এই সোনার ছেলেদের হাতে তারা হাতুড়ি তুলে দিয়েছে, এই সোনার ছেলেদের মাথায় হেলমেট পরিয়ে তাদের দিয়ে সাধারণ মানুষের ওপরে অত্যাচার-নির্যাতন করে। আজকে তারা সোনায় সোহাগা হয়ে একের পর এক অপকর্ম করছে।

বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে বিএনপি ও তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনরত ৬৭টি দল এখন আরও ঐক্যবদ্ধ।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, মোহাম্মদ শাজাহান, সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি প্রমুখ। 

 

একাত্তর/এসি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর