চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল শুরু

আপডেট : ১৬ জুলাই ২০২১, ০৯:৩২ এএম

ঈদুল আযহা উপলক্ষে শিথিল হওয়া বিধিনিষেধের প্রথম দিনে চট্টগ্রাম থেকে শুরু হয়েছে ট্রেন চলাচল। 

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল থেকে অর্ধেক আসনে যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন রুটে ছেড়ে গেছে একাধিক ট্রেন। 

দিনের শুরুতে প্রথম ট্রেন সুবর্ণ এক্সপ্রেস সকাল ৭টায় ৪৪৫ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।  

এরপর অর্ধেক যাত্রী নিয়ে স্টেশন ছেড়ে যায় ময়মনসিংহগামী বিজয় এবং চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস।

আরও পড়ুন: শিমুলিয়া ঘাটে উপেক্ষিত স্বাস্থ্যবিধি

চট্টগ্রাম রেলওয়ের স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী জানান, স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রাম থেকে মোট ১২ জোড়া ট্রেন চলাচল করবে। তারমধ্যে ৮ জোড়া আন্তঃনগর এবং ৪ জোড়া মেইল ও কমিউটার ট্রেন। 

তিনি আরও জানান, মেইল ট্রেনের টিকেট কাউন্টারে বিক্রি হলেও আন্তঃনগর সকল ট্রেনের টিকেট বিক্রি হচ্ছে অনলাইনে। 

এদিকে স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচলের কথা বলা হলেও সকাল থেকে স্টেশনে ও ট্রেনে অনেক যাত্রীকে মাস্কছাড়া চলাচল করতে দেখা গেছে। 


একাত্তর/আরএইচ

কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর