শিমুলিয়া ঘাটে উপেক্ষিত স্বাস্থ্যবিধি

আপডেট : ১৬ জুলাই ২০২১, ০৯:৩৩ এএম

দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ শেষে শুরু হওয়া ঈদ যাত্রার প্রথম দিনে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ। তবে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। 

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল থেকেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষেরা লঞ্চে করে পদ্মা পাড়ি দিতে শুরু করেছে। তবে কোন লঞ্চেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছেনা। 

বিআইডব্লিউটিএ-এর শিমুলিয়া লঞ্চ ঘাটের ট্রাফিক ইনস্পেক্টর মো. সোলাইমান জানান, এই পথে ৮৭টি লঞ্চ থাকলেও, ১০টি লঞ্চের কাগজপত্র হালনাগাদ না থাকায় ৭৭টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। তিনি আরও জানান, যাত্রীরা বেপরোয়া হওয়ার কারণে স্বাস্থ্যবিধি মানাতে খানিকটা কষ্ট হচ্ছে। তবে বিধিনিষেধ না মানার কারণে চৌধুরী নেভিগেশন ও সালমা লঞ্চ দুইটির ট্রিপ বাতিল করে দিয়েছে বিআইডব্লিউটিএ। 

আরও পড়ুন: চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল শুরু

এদিকে এই নৌ রুটে ১১টি ফেরি চলাচল করছে। পারাপারের অপেক্ষায় ঘাটে তিন শতাধিক যানবাহন অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি। 

image


করোনাভাইরাসের ঊচ্চ সংক্রমণ ও মৃত্যুর মধ্যেই সরকার ১৫ তারিখ থেকে ২৩ তারিখ সকাল পর্যন্ত বিধিনিষেধ শিথিল করায় শুরু হয়েছে নৌ, সড়ক ও রেলপথে গণপরিবহনে যাত্রী চলাচল। একারণে ঈদে উপলক্ষ্যে প্রতিটি পথেই শুরু হয়েছে যাত্রীদের চাপ। 

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে যদি আগের মতো স্বাস্থ্যবিধিকে তোয়াক্কা না করে যাত্রীরা চলাচল করে তাহলে ঈদের পর ভাইরাস ভয়ঙ্কররূপে হাজির হতে পারে। 

আরও পড়ুন: করোনার আট দিনের ছুটি শুরু

এদিকে, কঠোর বিধিনিষেধের গত দুই সপ্তাহে দেশে রেকর্ড সংখ্যক এক লাখ ৪৭ হাজার ২৮০ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে একদিনে সর্বাধিক ১৩ হাজার ৭৬৮ জন নতুন রোগী শনাক্ত হয় ১২ জুলাই। দেশে এপর্যন্ত শনাক্ত মোট রোগী দশ লাখ ৬০ হাজার ৫৩৮ জন। 

একইসময়ে দেশে মৃত্যুরও নতুন রেকর্ড হয়েছে। এসময় মোট মৃত্যু হয়েছে দুই হাজার পাঁচ শত ৪৯ জনের। একদিনে সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যু হয় ১১ জুলাই। দেশে করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৭ হাজার ৫২ জনের। 


একাত্তর/আরএইচ

পবিত্র ঈদুল আজহার আর মাত্র দুই দিন বাকি। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ এখন আপন নীড়ে ফিরছেন। ঈদকে কেন্দ্র করে যমুনা সেতু ও সংযোগ মহাসড়কে যানবাহনের...
গত বছরের ঈদযাত্রায় কিছু ব্যত্যয় হলেও এ বছর তা কাটিয়ে নিরাপদ ও স্বস্তির ঈদযাত্রা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, মানুষকে স্বস্তির ঈদযাত্রা উপহার...
বগুড়ার সান্তাহারের বাগবাড়ী এলাকায় লাইনচ্যুত হওয়া নীলসাগর এক্সপ্রেসের উদ্ধার অভিযান শেষ হয়েছে। দুর্ঘটনার দীর্ঘ ২১ ঘণ্টা পর বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটে এই রুটে পুনরায় ট্রেন চলাচল...
সাভার ও আশুলিয়া এলাকার শিল্প কারখানাগুলো ছুটি হওয়ায় বুধবার মহাসড়কে যাত্রীদের যে উপচে পড়া ভিড় ছিলো, বৃহস্পতিবার তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। ঈদ যাত্রার তৃতীয় দিনে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর