অভিনেতা আহমেদ রুবেলের মৃত্যু

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৩ পিএম

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল।

বুধবার সন্ধ্যায় গণমাধ্যমকে এই অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা নুরুল আলম আতিক। তবে এখন পর্যন্ত আহমেদ রুবেল মৃত্যুর কারণ জানা যায়নি।

সন্ধ্যায় নুরুল আলম আতিকের নতুন সিনেমা ‘পেয়ারার সুবাস’-এর একটি বিশেষ প্রদর্শনী ছিলো। এ প্রদর্শনীতে যোগ দিতে আসছিলেন আহমেদ রুবেল।

জানা যায়, ‘পেয়ারার সুবাস’ সিনেমার প্রিমিয়ারে আসার সময় তিনি বসুন্ধরা শপিং মলের বেইজমেন্টে গাড়ি থেকে নামার পর অজ্ঞান হয়ে যান। হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ রাজধানীর স্কয়ার হাসপাতালে রাখা আছে। 

অভিনেতা আহমেদ রুবেল ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ থেকে আহমেদ রুবেলের অভিনয়ের হাতেখড়ি। আহমেদ রুবেল অভিনীত প্রথম নাটক গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’। 

এরপর তিনি হুমায়ূন আহমেদের ‘পোকা’ নাটকে অভিনয় করেন। এতে তার অভিনীত ‘গোরা মজিদ’ চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা পায়।

রুবেল এরপর একুশে টেলিভিশনের ‘প্রেত’ নাটকে অভিনয় করেন। এ ছাড়া তিনি হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘শ্যামল ছায়া’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন।

আহমেদ রুবেল মঞ্চ ও ছোটপর্দার অভিনেতা হলেও চলচ্চিত্রে অভিনয় করেও তিনি সুনাম অর্জন করেন। ১৯৯৩ সালে ‘আখেরী হামলা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে কাজ শুরু করেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে, ‘চন্দ্রকথা’, ‘দ্য লাস্ট ঠাকুর’‘ব্যাচেলর’, ‘গেরিলা।

তার অভিনীত আলোচিত নাটক হচ্ছে, ‘বিশেষ ঘোষণা’, ‘প্রতিদান’, ‘নবাব গুন্ডা’, ‘এফএনএফ’, ‘অতিথি’, ‘নীল তোয়ালে’ইত্যাদি।

এআর
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সালমান খানের মতো বড় পর্দার মেগাস্টাররা দীর্ঘদিন ধরে টিভির পর্দায় রাজত্ব করছেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরও এক হেভিওয়েট নাম! দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান...
জনপ্রিয় টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে এবার আইনি মোড় নিল। গত সপ্তাহে ওড়িশার তালসারি সৈকতে শ্যুটিং চলাকালীন ডুবে গিয়ে অভিনেতার মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী, অভিনেত্রী...
সহকর্মী ও ভক্তদের শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও রেডিও ভূমির স্টেশন চিফ শামস সুমন। আজ সকালে চ্যানেল আই প্রাঙ্গণে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর