পাকিস্তানের ভোটে নিজেকে জয়ী ঘোষণা ইমরান খানের

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৫ পিএম

পাকিস্তানে নির্বাচনের ফলকে কেন্দ্র সেখানে টানটান উত্তেজনা বিরাজ করছে। এখন পর্যন্ত যেসব আসনের ফলাফল দিয়েছে, তাতে এগিয়ে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। তাদের থেকে বেশ কিছুটা পিছিয়ে আছে আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএল-এন। তৃতীয় স্থানে রয়েছে বিলওয়াল ভুট্টোর দল- পিপিপি। 

তবে, নির্বাচনের ফল প্রকাশে বিলম্ব হওয়ায় উত্তেজনা আরও বাড়ছে। নির্বাচনের পরদিনও পূর্ণাঙ্গ ফলাফল পাওয়াটা অস্বাভাবিক না হলেও, পাকিস্তানের সাধারণ নির্বাচনের ফল নিয়ে অনিশ্চয়তার মাত্রা নজিরবিহীন বলছেন বিশ্লেষকরা। খুব কম অফিশিয়াল ফলাফল প্রকাশ হচ্ছে এবং ইসিপি তথ্য প্রকাশ করছে না। যাকে নজিরবিহীন ঘটনা বলছেন, দেশটির রাজনৈতিক ভাষ্যকাররা। 

নির্বাচনের ফল নিয়ে টানাপোড়েনের মধ্যেই নতুন চাঞ্চল্য সৃষ্টি করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কারাগারে বসেই নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন তিনি।

এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি বলেন, সম্ভাব্য সব পন্থা অবলম্বনের পরও জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জবাব দিয়েছে। যেভাবে করে আমরা বারবার বলে আসছি, যার সময় এসে গেছে তাকে কোনো শক্তিই প্রতিহত করতে পারবে না।

ইমরান খান বলেন, নির্বাচনে ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে জনগণ তার দলকে জেতানোর পক্ষে নিজেদের রায় দিয়েছেন। তবে কারাবন্দি এ নেতা মনে করেন, ভোট গণনার প্রক্রিয়া যেন সুষ্ঠু হয়, তা নিশ্চিত করাটা এখন জরুরি। ইমরান খান এ নির্বাচনে অংশ নিতে পারেননি। 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান। একাধিক মামলায় সাজা পেয়ে তিনি এখন কারাগারে আছেন। তার দলের নেতা-কর্মীরাও দমন-পীড়ন ও মামলায়-হামলায় বিপর্যস্ত। নিজেদের দলীয় প্রতীক না পেয়ে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে নেমেছেন।

ইমরান চলমান ভোট গণনার একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, বেসরকারি হিসেবে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ১২৫টি আসনে, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ ৪৪টি আসনে, পাকিস্তান পিপলস পার্টি ২৮টি আসনে, এমকিউএম ৯ আসনে এবং জেইউআই ৪ আসনে জয়ী হয়েছে।

অন্যদিকে, পাকিস্তানি গণমাধ্যম জিওটিভি জানাচ্ছে, এ পর্যন্ত প্রাপ্ত ২০০ আসনের মধ্যে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৮৬টি আসন। নওয়াজ শরিফের পিএমএল-এন পেয়েছে ৫৯টি আসন, বিলাওয়াল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি- পিপিপি পেয়েছে ৪৪টি আসন।

পাকিস্তানে জাতীয় পরিষদে ২৬৬ আসনে সরাসরি ভোট হয়। নির্বাচনের আগে দুর্বৃত্তের গুলিতে এক প্রার্থী নিহত হওয়ায় এক আসনে ভোট স্থগিত করা হয়েছে। তাই বৃহস্পতিবার ভোট হয়েছে ২৬৫ আসনে। কোনো দল এককভাবে সরকার গঠন করতে চাইলে এবার ১৩৪টি আসনে জিততে হবে। 

আরবিএস
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর