অস্ত্র ও ৫৪ ভরি স্বর্ণসহ ছয় ডাকাত গ্রেপ্তার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৪ পিএম

ডাকাতির অভিযোগে চট্টগ্রামে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি এবং ডাকাতি করা ৫৪ ভরি স্বর্ণ।

নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি ওয়্যার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণের ডিসি মোস্তাফিজুর রহমান।

স্বর্ণ ছাড়াও তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে- একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজ, চারটি ছোরা, দুটি তালা কাটার যন্ত্র এবং একটি রেঞ্চ।

পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে চক্রটির সদস্যরা স্বীকার করেছে যে, তারা ডাকাতির পাশাপাশি নগরীর বিভিন্ন বাসায় স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিস চুরি করতো। আর এ কাজে বিভিন্ন বাসা- বাড়ির তথ্য সংগ্রহের জন্য টোকাই শিশুদের নিয়োগ দিতো।

কিছুদিন আগে নগরীর একটি আবাসিক এলাকার এক বাড়ি থেকে তারা ১৫০ ভরি স্বর্ণ চুরি করে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। বলেন, দীর্ঘদিন ধরে এই চক্রটি ডাকাতির পাশাপাশি অভিনব কায়দায় চুরি করে আসছিলো।

গ্রেপ্তার হওয়া ছয়জন হলেন- মো. আরিফ হোসেন মেহেদী (২৬), মো. শরীফ (২০), মেহেদী হাসান রুবেল (২৩), মো. সাইদুল ইসলাম রিগ্যান (২২), মো. হান্নান হোসেন (২৩) ও মো. রিয়াদ হোসেন (১৯)। 

আরবি
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর