নরসিংদীতে ৭৪৩ বোতল ফেনসিডিলসহ দুই তরুণ আটক

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৩ এএম

নরসিংদীতে ৭৪৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি তরুণকে আটক করেছে র‍্যাব-১১। রোববার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

সন্ধ্যায় ঘটনাটি নিশ্চিত করেছেন নরসিংদী র‍্যাব-১১’র সিনিয়র সহকারী পরিচালক ও র‍্যাব কমান্ডার মো. খলিলুর রহমান।

আটককৃতরা হলেন সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার দূর্গাবাহারপুর গ্রামের আইনুদ্দিনের ছেলে মিনহাজ আহমেদ (২২), একই উপজেলার উত্তর বাল্লা গ্রামের আব্দুল লতিফের ছেলে আইনুল হক (২০)।

র‍্যাব কমান্ডার খলিলুর রহমান জানান, বিকেলে গোপন খবরের ভিত্তিতে র‍্যাব-১১ নরসিংদীর একটি চৌকস দল ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭৪৩ বোতল ফেনসিডিল, মাদক সরবরাহে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি জানান, আটককৃতরা সিলেট ও হবিগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদকদ্রব্য সংগ্রহ করে নরসিংদী ও তার আশপাশের জেলাগুলোতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো। তাদের বিরুদ্ধে রায়পুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর