নরসিংদীতে র‍্যাব সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৭ এএম

নরসিংদীতে মাদকবিরোধী অভিযানের সময় ইমরান হোসেন (৩৫) নামের র‍্যাবের এক সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এসময়  ইউনুস আলী (৪০) নামের এক আসামিকে ছিনিয়ে নেয় তারা। 

মঙ্গলবার রাত ৮টার দিকে রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। তবে এ বিষয়ের র‍্যাবের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় রায়পুরা উপজেলার চরাঞ্চল নিলক্ষার কুখ্যাত মাদক ব্যবসায়ী ইউনুস আলীকে নিলক্ষার সোনাকান্দী এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব-১ এর একটি দল। পরে তাকে নিয়ে আসার সময় স্থানীয় গ্রামবাসী ও দুর্বৃত্তরা র‌্যাব সদস্যদের ব্যারিকেড দিয়ে তাদের কাছ থেকে আসামি ইউনুস আলীকে ছিনিয়ে নেয়। 

আহত র‍্যাব সদস্য ইমরান হোসেন (৩৫)।

এসময় দুর্বৃত্তদের ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে হাতে ও মাথায় গুরুতর জখম হন র‌্যাব-১ এর সদস্য কনস্টেবল ইমরান হাসান। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। 

নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল-আলম বলেন, র‍্যাব সেখানে মাদকবিরোধী অভিযানে গেলে সংঘবদ্ধ মাদক কারবারিদের হাতে র‍্যাব সদস্য আহতের খবর পেয়েছি, মোট আহতের সংখ্যা এখনই বলা যাচ্ছে না। বর্তমান পরিস্থিতি শান্ত আছে, সেখানে র‍্যাব, পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে। 

আরবিএস
ফেনীতে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানোর সময় ট্রাকচাপায় এক এসআরবি (সাবেক র‌্যাব) সদস্য নিহত হয়েছেন। 
রংপুর নগরীর দক্ষিণ গুপ্তপাড়া এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৩) এক সফল অভিযানে বিপুল ওজনের একটি প্রাচীন বিষ্ণুমূর্তি এবং চারটি মূল্যবান কালো পাথরের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। এ সময়...
নরসিংদীতে বিনামূল্যে মদ না পেয়ে দেশীয় মদের দোকানের কর্মচারীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুরে অভিযান চালিয়ে এক কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ মো. হানিফ (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর