গৃহকর্মীর মৃত্যু: ডেইলি স্টারের সামনে মানববন্ধন

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৭ পিএম

ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসা থেকে পড়ে গৃহকর্মী প্রীতি উরাং এর মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

সচেতন নাগরিক সমাজের ব্যানারে রাজধানীর ফার্মগেটে দৈনিক ডেইলি স্টার কার্যালয়ের সামনে মানববন্ধন থেকে জানানো হয়, প্রীতিকে হত্যা করা হয়েছে। 

উপস্থিত জনতা এই সময় এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেয়া হয় মানববন্ধন থেকে। এ সময় আন্দোলনকারীরা ফাঁসির দাবি তুলে শ্লোগান দিতে থাকেন।

গত ৬ ফেব্রুয়ারি সকাল ৮টায় মোহাম্মদপুরের শাহজাহান রোডের এই ভবনের অষ্টমতলা তলা থেকে পড়ে মারা যান ১৫ বছর বয়সী গৃহকর্মী প্রীতি উরাং।

পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেয়েটি ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসার গৃহকর্মী ছিলো।

এআর
দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় দৈনিক প্রথম আলোর পক্ষ থেকে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 
সম্প্রতি জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার এবং দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার সকাল...
চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর পর প্রতিবাদে উত্তাল শাহবাগ। রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন ছাত্রজনতা। খুনিদের ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর