বিআরটি প্রকল্পে ভোগান্তি, বিআরটিসিতে আসছে নতুন ৩৪০ বাস

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৯ পিএম

গেলো ১২ বছর ধরে চলছে গাজিপুরের বিআরটি প্রকল্পের কাজ। প্রকল্পটির লক্ষ্য যাত্রী ভোগন্তি দূর করার। কিন্তু সময়মতো কাজ শেষ না হওয়ায় প্রকল্পটি নিজেই যাত্রী ভোগান্তির কারণ হয়ে উঠেছে।  

কথা ছিলো, এই প্রকল্পের জন্য বাস বরাদ্দ দেবে বিআরটিসি। স্বল্পসময়ে সেই বাসে চড়ে  বিমানবন্দর থেকে গাজিপুর পর্যন্ত চলাচল করবে যাত্রীরা। 

বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম জানান, কারিগরি সমস্যার কারণে বিআরটি প্রকল্পে কোনো বাস দিচ্ছে না বিআরটিসি। তবে রাজধানীতে চলাচলের জন্য এ বছরই বিআরটিসির বহরে যুক্ত হচ্ছে ৩৪০টি পরিবেশ বান্ধব আধুনিক বাস। শুধু ঢাকা-গাজিপুরের বিআরটি প্রকল্পের জন্য কোন বাস কেনা হচ্ছে না। এরিমধ্যে বাস কেনার সব প্রক্রিয়া শেষ করা হয়েছে। বাসগুলোর একাংশ চলবে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে, বাকিগুলো রাজধানীর বিভিন্ন রুটে। 

তিনি বলেন, যেহেতু কিছু অংশ চালু হয়েছে তাই প্রথমে চিন্তা করা হয়েছিল বিআরটিসির গাড়ি দিয়ে চালানো যায় কি না। কিন্তু বাস্তবে যখন পরিদর্শন করা হলো তখন দেখা গেলো, সেখানে যে প্লাটফর্ম অর্থাৎ গাড়ি ওঠানামার যে বিষয়টি রয়েছে সেটি বিআরটিসির গাড়ির সঙ্গে ম্যাচ করে না। তাই নতুন গাড়ি আনা হচ্ছে। গাড়িগুলো বিআরটি’র হলো অপারেট করবে বিআরটিসি।

আমরা যদি মার্চ মাসে টেন্ডার যেতে পারি, তাহলে জুন মাসে গাড়িগুলো আসা শুরু হবে। তবে জুনে যদি না আসে তবে জুলাইয়ে অবশ্যই আসবে। গাড়িগুলো আমরা  এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চালাবো।

যাত্রী সেবা নিশ্চিত করতে এরিমধ্যে অনলাইনে টিকিট বিক্রির পরিকল্পনাসহ স্মার্ট বিআরটিসি গঠনের প্রক্রিয়া চলছে বলে জানালেন সংস্থাটির চেয়ার‌ম্যান।

গত ১৬ জানুয়ারি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, গাজীপুর থেকে উত্তরা হয়ে ঢাকা বিমানবন্দর পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প চলতি বছরের জুনে চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার আশা করা যাচ্ছে।

এ বছরের জুনের মধ্যে বিআরটি প্রকল্প শেষ হবে জানিয়ে তিনি বলেন, এখন নিচের অংশের আর ভোগান্তি নেই।

বিআরটি সূত্র জানায়, ২০ কিলোমিটার বিআরটি প্রকল্পেনর মধ্যে রয়েছে- এয়ারপোর্ট উড়াল সেতু, জসীমউদ্দিন উড়াল সেতু, হাউজবিল্ডিং থেকে স্টেশন পর্যন্ত নির্মিত উড়াল সেতু, টঙ্গীতে উড়াল সেতু অংশে নির্মাণাধীন স্টেশন, সমতলে নির্মাণাধীন স্টেশন (তারাগাছ স্টেশন), বিআরটি করিডোরের নির্বাচিত সড়কের অংশ, গাজীপুর চান্দনা চৌরাস্তা স্টেশন ও উড়াল সেতু, বিআরটি ডিপো (নলজানি, গাজীপুর)।

 

একাত্তর/এসি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো রোগী ও স্বজনদের। চিকিৎসার নামে অতিরিক্ত টাকা আদায় এবং বেসরকারি হাসপাতালে পাঠিয়ে কমিশন নেওয়ার অভিযোগও...
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় বিআরটিসি কাউন্টারের পেছনের ফুটপাত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে বয়স ২২ থেকে ২৫ হতে পারে।
কোনো নীতিমালা না থাকলেও ‘পরিবেশবান্ধব’ দাবিতে রাজধানীতে তৈরি হচ্ছে কাঁচে ঘেরা একের পর এক সুউচ্চ ভবন। যদিও এসব ভবনকে বাংলাদেশের পরিবেশ উপযোগী পরিবেশবান্ধব বলতে নারাজ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক।
রাজধানীর উত্তরায় ইলেকট্রনিকস মেরামতের টিনের চালওয়ালা একটি ছোট দোকান। কিন্তু সেই দোকানের ব্যাংক হিসাবেই মাত্র চার দিনে লেনদেন হয়েছে দেড় কোটি টাকা।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর