রাশিয়ার বেলগোরাদে ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত সাত

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৬ পিএম

রাশিয়ার বেলগোরোদ শহরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। এ হামলায় এখন পর্যন্ত শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ১৮ জন। 

বেলগোরোদের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।   

গ্ল্যাডকভ বলেন, রাশিয়ার সীমান্তশহর বেলগোরোদে বৃহস্পতিবার এ হামলা চালায় ইউক্রেন। হামলায় নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। 

এক টেলিগ্রাম বার্তায় তিনি আরও বলেন, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়াসহ প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। 

রাশিয়ান জাভেজদা টিভির খবরে বলা হয়েছে, এদিন ইউক্রেনের ছোড়া ক্ষেপণাস্ত্র বেলগোরোদের একটি শপিং সেন্টারে আঘাত করলে হতাহতের এ ঘটনা ঘটে। 

এদিকে মস্কো বলেছে, রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ১৪টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের দূরত্ব মাত্র ৩০ কিলোমিটার। সম্প্রতি কিয়েভের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এলাকাটি। 

আরবিএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সৌদি আরবের ঐতিহাসিক লোহিত সাগরীয় বন্দরনগরী ইয়ানবুর প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে একটি তেলবাহী জাহাজে (ট্যাঙ্কার) আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা 'ইউকে এমটিও'...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর