বাড্ডায় ট্রাকের ধাক্কায় শ্রমিকের প্রাণহানি

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৫ পিএম

রাজধানীর বাড্ডার আফতাবনগরে ফুটপাতে রাস্তার কাজ করার সময় ট্রাকের ধাক্কায় এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নির্মাণ শ্রমিক মোহাম্মদ শাহজাহান (৫০) নওগাঁ জেলার বক্তারহাট গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। বর্তমানে বাড্ডা এলাকায় থাকতেন তিনি।

ঠিকাদার মো. শহীদ মিয়া জানান, আফতাবনগরে ফুটপাতের সংস্কারের কাজ চলছিল। রাতে কাজ করার সময় হঠাৎ একটি ট্রাক দ্রুতগতিতে ফুটপাতের ওপর উঠে শাহজাহানকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, বাড্ডার আফতাবনগরে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তি ঢামেক হাসপাতালে মারা গেছেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানাকে জানানো হয়েছে।

 

একাত্তর/জো
রাজধানী ঢাকার মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে কেউ হতাহত হয়নি।  
২০১৯ সালে সারাদেশে ২১টি গণপিটুনির ঘটনায় প্রাণ হারিয়েছে পাঁচজন। এর মধ্যে সবচেয়ে আলোচিত বাড্ডায় ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে রেনুর মৃত্যু। মেয়ে হত্যার বিচার না দেখেই পরপারে পাড়ি জমিয়েছেন তার মা।  
রাজধানীর ভাটারায় ভবন থেকে পড়ে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে বাড্ডা হোসেন মার্কেট এলাকায় এ ঘটনাটি ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর