উত্তরায় আটতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩২ পিএম

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন একটি দশতলা ভবনের আটতলা থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে উত্তরার ১২ নম্বর সেক্টরের খালপাড় রানাভোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নির্মাণ শ্রমিক মো. নাসিম (৩২) চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার নিচুধুসি গ্রামের মো. সুলতানের ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রী। বর্তমানে তিনি তুরাগ থানার ১২ নম্বর সেক্টর খালপারের ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন।

নিহতের সহকর্মী আবুল কাশেম জানান, নির্মাণাধীন দশ তালা ভবনের আটতলায় রোপওয়ে দিয়ে পাথর ও বালিসহ মালামাল উঠানোর সময় ওপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন নাসিম । পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তুরাগ থানাকে জানানো হয়েছে।

 

একাত্তর/জো
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাবারবাড়ি বরগুনায় যাওয়ার সব প্রস্তুতি নিয়েছিলেন ২১ বছর বয়সী গৃহবধূ মুক্তা আক্তার। দিনভর কেনাকাটা আর ঈদ আনন্দের পরিকল্পনায় বিভোর এই তরুণীর সব খুশি এক মুহূর্তেই কেড়ে নিলো...
রাজধানীর উত্তরায় গৃহকর্মীর ছদ্মবেশে এক বৃদ্ধ দম্পতিকে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরির ঘটনায় অভিযুক্ত বিলকিস বেগমকে গ্রেপ্তার করেছে পিবিআই।
রাজধানীর উত্তরা-১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
রাজধানীর উত্তরা-১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর