রমজানে কুয়েতে অফিস চলবে চার ঘণ্টা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৪ পিএম

রমজান মাসে কুয়েতে কর্মীদেরকে চার ঘণ্টা অফিস করার ঘোষণা দিয়েছে সরকার।  শনিবার কুয়েতের সিভিল সার্ভিস কমিশনের (সিএসসি) আর্থিক ও প্রশাসনিক বিষয়ক খাত এ ঘোষণা দিয়েছে।

রমজান উপলক্ষ্যে নারী কর্মীদের সুযোগ সুবিধা উল্লেখ করে সিএসসি বলেছে, চার ঘণ্টার অফিস সময়ের পাশাপাশি নারীকর্মীরা ১৫ মিনিট করে বাড়তি দুইটি সুযোগ পাবেন। অফিস শুরুর ১৫ মিনিট পর ও অফিস শেষের ১৫ মিনিট আগে অফিস থেকে বের হতে পারবেন তারা। গালফ নিউজ এ খবর জানিয়েছে।

এদিকে পুরুষের কর্মক্ষমতা পর্যালোচনা করে বলা হয়েছে, পুরুষ কর্মীরা সকালে অফিস শুরুর ১৫ মিনিট পর আসতে পারলেও অফিস শেষের পর ১৫ মিনিটসহ মোট ৪ ঘণ্টা ১৫ মিনিট কাজ করবেন।

আর্থিক ও প্রশাসনিক বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি সালাহ খালেদ আল সাকাবি বলেন, রমজান মাসে পারফরমেন্স বোনাস পাবেন যোগ্য কর্মীরা, যা ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দেশটির অধিকাংশ মন্ত্রণালয়, সরকারি প্রতিষ্ঠান ও সংস্থা তাদের কর্মীদের কর্মক্ষমতা মূল্যায়ন প্রতিবেদন চূড়ান্ত করেছে। আগামী ১ এপ্রিল নতুন অর্থবছর শুরু হওয়ার আগেই এর ওপর গুরুত্ব দিতে বলা হয়েছে।

 

একাত্তর/জো
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
তিন মাস পেরিয়ে মার্কিন-ইরান রক্তক্ষয়ী সংঘাত যখন আগামী সপ্তাহে শততম দিনে পদার্পণ করতে যাচ্ছে, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের আকাশজুড়ে শুরু হয়েছে এক প্রলয়ঙ্কারী ড্রোন ও মিসাইল যুদ্ধ। শনিবারের এই...
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
চলমান তিন মাসব্যাপী যুদ্ধ অবসানের লক্ষ্যে কূটনৈতিক আলোচনা চললেও মধ্যপ্রাচ্যে থামছে না সংঘাতের আগুন। সপ্তাহের ব্যবধানে আবারও রক্তক্ষয়ী পারস্পরিক হামলায় জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। গত সপ্তাহের...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর