সমলিঙ্গ বিয়ের স্বীকৃতি দিলো গ্রিস

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৮ পিএম

শেষ পর্যন্ত সমলিঙ্গের মধ্যে বিয়ের স্বীকৃতি দিলো বিশ্বের প্রথম খ্রিস্টান অর্থোডক্স সংখ্যাগরিষ্ঠ দেশ গ্রিস। বৃহস্পতিবার দেশটির ৩০০ সদস্যের সংসদে এর পক্ষে রায় দেন ১৭৬ জন। বিপক্ষে ৭৬ জন ভোট দিলেও বিলটির পক্ষে-বিপক্ষে কোনো রায় দেননি ৪৮ জন সংসদ সদস্য।

শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সমকামী দম্পতিরা বিয়ের পাশাপাশি এখন আইনত সন্তান দত্তক নেওয়ার অনুমতি পাবেন।

প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস বলেছেন, নতুন আইন একটি বড় ধরনের অসমতা দূর করবে।

কিন্তু এই আইনটি দেশটিকে ভাগ করে দিয়েছে। ক্ষমতাশালী অর্থোডক্স চার্চের নেতারা এই আইনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। চার্চের সমর্থকরা রাজধানী এথেন্সের সিনটাগমা স্কোয়ারে একটি সমাবেশ করেছেন এই আইনের বিরুদ্ধে।

গ্রিস অর্থোডক্স চার্চের প্রধান আর্চবিশপ আইরনিমোস দুই বলেছেন, এই ব্যবস্থা ‘মাতৃভূমির সামাজিক সংহতিকে খারাপ করে দেবে’।

প্রধানমন্ত্রী মিৎসোটাকিস বিলটিকে অনেক আগে থেকে সমর্থন করেছিলেন তবে এটিকে পাশ করার জন্য বিরোধী দলগুলির সমর্থন প্রয়োজন ছিলো। কেন্দ্র-ডানপন্থি দলের কয়েক ডজন এমপিরা তার এই বিলকে বিরোধিতা করেছিলেন।

ভোটের আগে একটি বিতর্কের সময় প্রধানমন্ত্রী সংসদে বলেন, যে মানুষদের আমরা দেখেও না দেখার ভ্যান করি তারা অবশেষে তাদের ন্যায্য অধিকার পাবে এবং শিশুগুলো এই পৃথিবীতে তাদের  নিজস্ব পরিবার পাবে।


 
তিনি আরও জানান, এই নতুন সংস্কারটি আমাদের অনেক নাগরিকদের জীবনকে আরও ভালো করে তুলবে। বিনিময়ে তাদের কাছে থেকে কোনো কিছু কেড়ে নেবে না।  

এদিকে গ্রিসের এলজিবিটিকিউ সংস্থাগুলো ভোটকে স্বাগত জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্যের মধ্যে ১৫ জন ইতিমধ্যেই সমকামী বিয়েকে বৈধতা দিয়েছে এবং এটি বিশ্বব্যাপী ৩৫টি দেশে অনুমোদিত।

গ্রিস এখন পর্যন্ত তার কিছু ইউরোপিয় প্রতিবেশীর থেকে পিছিয়ে ছিলো মূলত চার্চের বিরোধিতার কারণে। এটি দক্ষিণ-পূর্ব ইউরোপের প্রথম দেশ যেখানে বিবাহের সমতা রয়েছে।

একাত্তর/আরআর/এসি
সাইবার বুলিং এড়াতে গ্রিসের স্কুলগুলোর জন্য নতুন নিয়ম চালু করছে গ্রিক সরকার। নতুন এ নিয়মে শিক্ষার্থীরা স্কুলে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না।
গ্রিসের মধ্যাঞ্চলীয় বন্দর নগরী ভোলোসের উপকূলীয় অঞ্চলে লাখ লাখ মৃত মাছ ভেসে আসার পর সেখানে মাসব্যাপী জরুরি অবস্থা জারি করা হয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে সমলিঙ্গের বিয়েকে স্বীকৃতি দিতে আরেক ধাপ এগোলো থাইল্যান্ড। বুধবার থাই পার্লামেন্টে এ সংক্রান্ত একটি আইন পাস হয়েছে।
লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে ইয়েমেনের জলসীমা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে গ্রিস। একই সঙ্গে জাহাজগুলোতে শুধু প্রয়োজনীয় ক্রু এবং মেরিটাইম কর্তৃপক্ষের জারি করা সতর্কবার্তা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর