ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫, আটক ১৪

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব-বিরোধের জেরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত সদর উপজেলার কালিসীমা গ্রামে দফায় দফায় এ সংঘর্ষ চলে। 

আহতদের মধ্যে মামুন (৩৮), সম্রাট (১৬), মনির (৪০), রামিম (২০), সাকিব (২০), বাছির মিয়া (৫১), সোহেল (৪০), তাজিম (১০), সাগর (২৪), আশিক (৩২), রোকসানা (৫০) ও আলম (৩৪) ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকি আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। 

স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা গ্রামের খানিবাড়ি ও সিরাজ আলী বাড়ির গোষ্ঠীর একটি গ্রুপ এবং দোলা বাড়ি গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন জেলা পরিষদ সদস্য বাবুল মিয়া ও আরেকটি গ্রুপকে দিচ্ছেন ইউপি সদস্য আরজু মিয়া।

এরই জেরে শনিবার রাতে একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরই ধারাবাহিকতায় রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। এসময় প্রায় অর্ধশত বাড়িঘর ভাঙচুর এবং বেশ কয়েকটি বাড়ি লুটপাট করা হয়। এই ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়। 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনকে আটক করা হয়েছে। 

আরবিএস
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর খন্দকার ইসলামীয়া...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে হাদিম মিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৃতীয় দফায় সংঘর্ষে জড়িয়েছে ধরন্তি ও সূর্যকান্দি গ্রামের বাসিন্দারা।
ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর