বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির সিদ্ধান্ত ভারতের

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৭ পিএম

সীমিত আকারে বাংলাদেশসহ ছয় দেশে পেঁয়াজ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে ভারত। বাকী পাঁচ দেশ হলো শ্রীলঙ্কা, মরিশাস, বাহরাইন, নেপাল ও ভুটান।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে সরকারি পর্যায়ে সীমিতভাবে পেঁয়াজ রপ্তানি করা হবে বলে টাইমস নাও-এর এক প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ডিসেম্বরে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছিলো, সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলেও, দ্বিপক্ষীয় উদ্দেশ্যে সীমিত পরিসরে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।

দাম বেড়ে যাওয়ায় অভ্যন্তরীণ বাজারে সরবরাহ নির্বিঘ্ন রাখার কারণ দেখিয়ে গত আট ডিসেম্বর পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উৎপাদনকারী ভারত। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে বলে তখন উল্লেখ করা হয়।

তবে তখন নিষেধাজ্ঞা দেওয়ার পরও শর্তসাপেক্ষে পেঁয়াজ রপ্তানির একটি সুযোগ রেখে দেয় ভারত সরকার। ডিরেক্টরেট অব ফরেন ট্রেডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোনো দেশে পেঁয়াজ রপ্তানি করতে হলে কেন্দ্রীয় সরকারের বিশেষ অনুমতি নিতে হবে।

গত মৌসুমে উৎপাদন কম হওয়ায় গত কয়েকমাস ধরেই পেঁয়াজের দামের ঝাঁজ দেখে আসছে দেশের ভোক্তারা। আর ভারত রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়ায় দাম বাংলাদেশে দাম আরো বেড়েছে।

এরি মধ্যে রোজার মাস এগিয়ে আসতে থাকায় দাম নাগালে রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানির বিষয়ে সরকারের পক্ষ থেকে সে দেশের নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনা করা হয়।

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ তার প্রথম দ্বিপাক্ষিক সফরে নয়াদিল্লিতে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পেঁয়াজ আমদানির বিষয়ে আলোচনা করেন।

আর রোববার বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, ২০ হাজার টন পেঁয়াজ ও ৫০ হাজার টন চিনি আমরা পাবো বলে ভারতের পক্ষ থেকে আশ্বস্ত হয়েছি।

তবে বাংলাদেশ ৫০ হাজার টন পেঁয়াজ ও এক লাখ টন চিনি ভারত থেকে আমদানি করতে চায় বলেও জানান তিনি। 

আরবি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট 'কনস্টিটিউয়েন্সি'-এর ‘বিকল্প নির্বাহী...
বাংলাদেশ ইকোনমিক জোনস ইনভেস্টরস অ্যাসোসিয়েশন (বেজিয়া) ও প্রাইভেট ইকোনমিক জোনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পেজাব)-এর যৌথ উদ্যোগে একটি ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে।
ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোতে আসা শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে খুব বেশি সন্তুষ্ট হতে পারছেন না বাংলাদেশি উদ্যোক্তারা। তাদের মতে, মাত্র ১ শতাংশ ছাড় দিয়ে, কয়েকগুণ বেশি সুযোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এছাড়া, দেশটির...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর