পাকিস্তানে সরকার গঠন হতে পারে ২৭ ফেব্রুয়ারি

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫১ এএম

পাকিস্তানে ২৭-২৮ ফেব্রুয়ারি চূড়ান্তভাবে জোট সরকার গঠন করা হতে পারে। সোমবার পাকিস্তান মুসলিম লীগ- নেওয়াজ দলের সঙ্গে জোট সরকার গঠনের দাবি করেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা কামার জামান কাইরা। 

জিও নিউজের অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর  সাবেক উপদেষ্টা শাহজেব খানজাদা বলেন, জাতীয় পরিষদের অধিবেশনের অনেক দিন বাকি আছে। এটি ২৯ তারিখে হতে হবে। তাই ২৮ বা ২৭ তারিখে সরকার গঠনের সিদ্ধান্ত হতে পারে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে।

পাকিস্তান মুসলিম লীগ-নেওয়াজ দলের সঙ্গে পিপিপির জোট সরকার গঠনের নিশ্চয়তা দিয়ে কাইরা বলেন, সরকার গঠনের জন্য কীভাবে সামনের দিকে আগানো যায় তা বের করা হচ্ছিল।

প্রতিবেদন থেকে জানা গেছে, পাকিস্তানে জোট সরকার গঠনে হিমশিম খাচ্ছে দেশটির বড় দুটি দল। ৮ ফেব্রুয়ারির নির্বাচনে কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় জোট সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পিএমএল-এন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারির দল পিপিপি।

তবে এ লক্ষ্যে তাদের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও তাদের মধ্যে কিছু মতপার্থক্য এখনও রয়ে গেছে।

 

একাত্তর/জো
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর