আইফোন ব্যবহারকারীদের নতুন আতঙ্ক 'গোল্ডডিগার'

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৮ পিএম

আইফোনের তথ্য সুরক্ষায় পাসওয়ার্ডের চাইতেও শক্তিশালী ও জনপ্রিয় ফিচার ধরা হয় ফেস আইডিকে। কিন্তু সম্প্রতি ‘গোল্ডডিগার’ নামে একটি নতুন ম্যালওয়্যার আইফোনের নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই ম্যালওয়্যার দিয়ে ফোনের বিভিন্ন আর্থিক অ্যাপ থেকে কৌশলে অর্থ চুরি করে নিচ্ছে সাইবার অপরাধীরা।

সম্প্রতি ব্যাংকিং ট্রোজান ঘরানার ম্যালওয়্যারটির সন্ধান পেয়েছেন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘গ্রুপ-আইবি’র একদল গবেষক।

‘গ্রুপ-আইবি’র গবেষকদের তথ্য বলছে, সংগৃহীত ফেস আইডিগুলো কাজে লাগিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দিয়ে প্রথমে ডিপফেক ছবি বা ভিডিও তৈরি করে সাইবার অপরাধীরা। সেগুলো দিয়ে চেহারা শনাক্তকরণ প্রযুক্তিকে বোকা বানিয়ে গোপনে আইফোন চালু করে। পরে আইফোনে থাকা বিভিন্ন আর্থিক অ্যাপ থেকে কৌশলে অর্থ চুরি করা হয়।  

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্রচারণার মাধ্যমে ম্যালওয়্যারটি ছড়িয়ে পড়ছে।

ভিয়েতনামে প্রথম এটি শনাক্ত হলেও এশিয়া-প্রশান্ত মহাসাগর অঞ্চলের বিভিন্ন দেশে ম্যালওয়্যারটি ছড়িয়ে পড়েছে বলে আশঙ্কা করছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

ইতোমধ্যে এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের আইফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে ‘গোল্ডডিগার’ ম্যালওয়্যার দিয়ে আক্রমণ চালানো হচ্ছে। তবে অ্যাপল এরই মধ্যে এর ব্যবহারকারীদের ফোনটি নিরাপদ রাখতে কাজও শুরু করেছে।

 

আরবিএস
আইফোনের একটা বড় অংশ তৈরি হতো চীনের কারখানায়। ট্রাম্পের শুল্ক নীতির কারণে এবার ভারতে আইফোন তৈরির কথা ভাবছে অ্যাপল।
আইফোন ১৬ সিরিজের ফোন লঞ্চ করে অ্যাপেল যখন স্মার্টফোনের বাজারে মাত করার স্বপ্নে বিভোর ঠিক তখনই তাদেরকে বড় এক ধাক্কা দিলো প্রতিদ্বন্দ্বী চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে।
আইফোন ১৬ সিরিজের ফোন লঞ্চ করেছে অ্যাপল। সোমবার ক্যালিফোর্নিয়ায় ‘ইটস গ্লোটাইম’ ইভেন্টে এটি লঞ্চ করা হয়েছে। সিরিজিটি অ্যাপলের এখন পর্যন্ত সবচেয়ে বড় পর্দার আইফোন।
২০০৭ সালের ৯ জানুয়ারি দুনিয়ার সামনে প্রথম আইফোন নিয়ে আসেন স্টিভ জবস। ডিমান্ড সেজে’র পরিসংখ্যান বলছে, তখন থেকে এখনও পর্যন্ত ২৩০ কোটি ইউনিট আইফোন বিক্রি করেছে অ্যাপল। এর সক্রিয় ব্যবহারকারী আছে দেড়শ’...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম স্পেনের মহাকাব্যিক ফাইনাল ম্যাচ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে মাঠের উত্তেজনাকে এক ধাক্কায় আকাশচুম্বী করে তুললেন হলিউডের ‘মিশন ইম্পসিবল’ খ্যাত...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধের যুদ্ধ শেষ, আর স্কোরবোর্ড বলছে- স্পেন ০, আর্জেন্টিনা ০। দুই পরাশক্তির মাঠের লড়াই যেমন জমে উঠেছে, তেমনি মাঠের বাইরেও উত্তেজনার পারদ...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর